TRENDING:

৪০ মিনিটে কলকাতা থেকে পৌঁছে দেবে কল্যাণী...! ঝাঁ চকচকে রাস্তা, ৩৫০০ কোটি টাকার কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মমতা

Last Updated:
Kalyani Expressway: ঝাঁ চকচকে রাস্তা! ৩৫০০ কোটি টাকার কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মমতা, যানজটে ইতি, সহজেই পৌঁছে দেবে উত্তরবঙ্গ!
advertisement
1/7
৪০ মিনিটে কলকাতা থেকে পৌঁছে দেবে কল্যাণী! ৩৫০০ কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল কলকাতা-কল্যাণীর সংযোগকারী ৪৫ কিলোমিটার দীর্ঘ সুপার হাইওয়ে - কল্যানী এক্সপ্রেসওয়ে। নেতাজি ইনডোর থেকে বিশেষ এই রাস্তার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/7
একইসঙ্গে আজ সোমবারই উদ্বোধন হল নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েগামী ৩ লেনের ১.৫ কিমি দীর্ঘ ফ্লাইওভার।
advertisement
3/7
ঝাঁ-চকচকে এই নতুন রাস্তার ফলে কোনওরকম যানজট ছাড়াই মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে কলকাতা থেকে কল্যাণী। অর্থাৎ যেই দূরত্ব পেরোতে আগে সময় লাগত কমপক্ষে দু-ঘণ্টা। বিরাট এই প্রকল্পে মোট খরচ হচ্ছে ৩৫০০ কোটি টাকা।
advertisement
4/7
আগামী দিনে কল্যানী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে নির্মীয়মান গঙ্গার উপরের ৬ লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু। পুরো কাজটাই হয়েছে রাজ্য সরকারের অধীন West Bengal Highway Development Corporation Ltd সংস্থার তরফে।
advertisement
5/7
রাজ্য সরকারের দাবি, নতুন এই রাস্তা চালু হলে বদলে যেতে চলেছে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার মানুষের পরিবহন ব্যবস্থা।
advertisement
6/7
নতুন এই রাস্তা চালু হওয়ায় খুব সহজেই উত্তরবঙ্গ-গামী গাড়ি বারাসতের যানজট এড়িয়ে পৌঁছে যাবে তাদের গন্তব্যে। কলকাতা থেকে রোগী নিয়ে কল্যাণী এইমস পৌঁছনও হবে অনেক সহজ। যার ফলে উন্নতি হবে মানুষের আর্থ সামাজিক অবস্থারও, এমনটাই দাবি রাজ্য সরকারের।
advertisement
7/7
একইসঙ্গে কাপা থেকে বড় জাগুলি (NH 12 এর সাথে সংযোগকারী) পর্যন্ত ৬.৫ কিমি দীর্ঘ ৬ লেনের এলিভেটেড করিডোরেরও উদ্বোধন হল আজ। ৪/৬ লেনের এই সিগন্যাল ফ্রি এক্সপ্রেসেওয়েতে রয়েছে মোট ২১ টি ফ্লাইওভার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
৪০ মিনিটে কলকাতা থেকে পৌঁছে দেবে কল্যাণী...! ঝাঁ চকচকে রাস্তা, ৩৫০০ কোটি টাকার কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল