TRENDING:

Kalbaishakhi Alert: ধেয়ে আসছে কালবৈশাখী! কিছুক্ষণেই উথালপাতাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু, সতর্ক করল হাওয়া অফিস

Last Updated:
IMD West Bengal Rain Alert: মঙ্গলের বিকেল থেকেই কালবৈশাখীর প্রবেশ ঘটতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হটাৎ করে বিকেল থেকেই ভোল বদলাবে আবহাওয়া। ঝোড়ো হাওয়ার সঙ্গে দেখা যাবে বৃষ্টির দাপট।
advertisement
1/5
ধেয়ে আসছে কালবৈশাখী! কিছুক্ষণেই উথালপাতাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু, আবহাওয়ার আপডেট
*আলিপুরদুয়ার, অনন্যা দে: মঙ্গলবার বিকেল থেকেই কালবৈশাখীর প্রবেশ ঘটতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হটাৎ করে বিকেল থেকেই ভোল বদলাল আবহাওয়ার। ঝোড়ো হাওয়ার সঙ্গে দেখা যাবে বৃষ্টির দাপট। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
2/5
*উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। বাড়ির বাইরে এই সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
3/5
*মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।
advertisement
4/5
*দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত, সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তাই সকলকে সাবধানে থাকার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
5/5
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ সর্বনিম্ন ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kalbaishakhi Alert: ধেয়ে আসছে কালবৈশাখী! কিছুক্ষণেই উথালপাতাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু, সতর্ক করল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল