TRENDING:

Government Job Vacancy: অবসরপ্রাপ্ত! ৬২ বছরের মধ্যে বয়স সঙ্গে স্কেল থ্রি ব্যাঙ্ককর্মী, তাহলে আপনার জন্য সরকারি চাকরির অফার

Last Updated:
Job Vacancy: জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটে ব্যাংক রিসোর্স পার্সন নিয়োগ! কিভাবে কোথায় করবেন আবেদন জানুন, পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে মালদহ জেলা গ্রামীণ উন্নয়ন সেল তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
advertisement
1/6
অবসরপ্রাপ্ত! ৬২ বছরের মধ্যে বয়স সঙ্গে  স্কেল থ্রি ব্যাঙ্ককর্মী, আপনার জন্য সরকারি চাকরি.
চাকরির সুযোগ এবার মালদহ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটে। স্বনির্ভর গোষ্ঠীর সংক্রান্ত বিভিন্ন কাজ সুসংঘটিতভাবে সম্পন্ন করা লক্ষ্যে মালদহ জেলায় দুইজন ব্যাঙ্ক রিসোর্স পার্সন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল মালদহ জেলা প্রশাসন।
advertisement
2/6
পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে মালদহ জেলা গ্রামীণ উন্নয়ন সেল তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচিত ব্যাঙ্ক রিসোর্স পার্সনদের মূলত স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ক্রেডিট লিংকেজ, ব্যক্তিগত ঋণ সংক্রান্ত কাজসহ অন্যান্য ব্যাঙ্ক সংক্রান্ত বিষয় দেখভাল করতে হবে।
advertisement
3/6
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্কেল-থ্রি বা তার ঊর্ধ্বতন পদে কর্মরত অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে। সম্পূর্ণ দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে সর্বাধিক ৬২ বছরের মধ্যে। পাশাপাশি গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে কাজ করার মানসিকতা, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান ও ভাল যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক।
advertisement
4/6
এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী ও এস‌এইচজি ভিত্তিক ফেডারেশনের কার্যপ্রণালী, বুক কিপিং, অডিট, আর্থিক অন্তর্ভুক্তি, এম‌আইপি ও পিআইপি প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ ও নতুন বিষয় শেখার আগ্রহী হওয়াও বাধ্যতামূলক।
advertisement
5/6
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে নিজে হাতে জেলা গ্রামীণ উন্নয়ন সেল মালদহ কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবসর সংক্রান্ত রিলিজ অর্ডার, পিপিও, আধার কার্ড ও প্যান কার্ডের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে।ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমিক নিয়োগ করা হবে আবেদনকারীদের।
advertisement
6/6
ইতিমধ্যে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। অফিসে জমা দেওয়ার সময় বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন সমস্ত নথির আসল কপি সঙ্গে আনতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের দিন চাকরি প্রার্থীদের সকাল ১০টা ৩০ মিনিটে হাজির হতে হবে জেলা গ্রামীণ উন্নয়ন সেল মালদহ কার্যালয়ে।(Input: JM Momin)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Government Job Vacancy: অবসরপ্রাপ্ত! ৬২ বছরের মধ্যে বয়স সঙ্গে স্কেল থ্রি ব্যাঙ্ককর্মী, তাহলে আপনার জন্য সরকারি চাকরির অফার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল