TRENDING:

IMD Jhargram Weather Update: দোল-হোলি ভালভাবে কাটলেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আজ ঝাড়গ্রামের আবহাওয়া? জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: উৎসবের মরশুম কাটতেই বঙ্গে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের ৯ জেলায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আজ ঝাড়গ্রামে রোদের তেজ কেমন হবে? সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থেকে বৃষ্টির সম্ভাবনা— একনজরে জেনে নিন আজকের আবহাওয়া।
advertisement
1/5
দোল-হোলি ভালভাবে কাটলেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আজ ঝাড়গ্রাম
ঠান্ডা-গরমের মধ্য দিয়ে মঙ্গলবার দোলের দিন ভালভাবেই কেটেছে রাজ্যের অধিকাংশ জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ। তবে এসবের মাঝেই রাজ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কোন দিন থাকবে শুষ্ক আবহাওয়া আর কোন দিন বৃষ্টি চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার সেই রকম তফাৎ লক্ষ্য করা যাবে না। তবে বেশ কিছু জেলায় সকাল ও সন্ধে হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। আর এসবের মধ্যেই কিন্তু ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী দোলের দিন মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৫.২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে উল্লেখযোগ্যভাবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রীর কাছাকাছি। আজ বুধবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি ছিল।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত ঝাড়গ্রামের আবহাওয়ায় মাঝে মাঝে হালকা মেঘের দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও বৃহস্পতিবার থেকে তা বেড়ে ২৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। বলা যেতে পারে ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের বেলায় গরম বেশ ভালভাবেই টের পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: দোল-হোলি ভালভাবে কাটলেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আজ ঝাড়গ্রামের আবহাওয়া? জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল