TRENDING:

IMD Jhargram Weather Update: ঝাড়গ্রামে বৃষ্টির ভ্রুকুটি! মেঘলা আকাশে ভিজতে পারে জঙ্গলমহল, কী বলছে হাওয়া অফিস?

Last Updated:
Jhargram Weather Update Today: দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার ভোলবদল! ঝাড়গ্রামে আজ দিনভর মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গরমের অস্বস্তি থেকে মিলবে কি রেহাই? জেনে নিন আজকের ঝাড়গ্রামের আবহাওয়ার লেটেস্ট আপডেট।
advertisement
1/5
ঝাড়গ্রামে বৃষ্টির ভ্রুকুটি! মেঘলা আকাশে ভিজতে পারে জঙ্গলমহল, কী বলছে হাওয়া অফিস?
সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের আবহওয়ায় ব্যাপক বদল লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ায় ব্যাপক বদলের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জেলাতেই। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া জানালো হাওয়া অফিস। (সংগৃহীত ছবি)
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা স্থান বিশেষে রবিবার হালকা বৃষ্টির মুখোমুখি হয়েছে। তবে ঝাড়গ্রামে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা মেলেনি সোমবার সন্ধ্যা পর্যন্ত। যদিও তাপমাত্রার পারদ সামান্য নেমেছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। দিন দুয়েক আগেই ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসের পরিপ্রেক্ষিতে পারদ সামান্য নেমেছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার পর্যন্ত ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির কাছাকাছি। তবে দিনের দিকে গরম বাড়তে পারে। বৃষ্টির পূর্বাভাসের কারণে আলু চাষিদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: ঝাড়গ্রামে বৃষ্টির ভ্রুকুটি! মেঘলা আকাশে ভিজতে পারে জঙ্গলমহল, কী বলছে হাওয়া অফিস?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল