TRENDING:

Jhargram Tourism Update: প্যাঙ্গোলিন ব্রিডিং, বাঘ, সিংহ, কুমির, হাতির ২৪ ঘণ্টা নজরদারি...! শুরু হচ্ছে রোমাঞ্চকর অধ্যায়, পর্যটনের নতুন নজির গড়ছে ঝাড়গ্রাম

Last Updated:
Jhargram Tourism Update: বাঘ-সিংহের গর্জন থেকে বিরল প্যাঙ্গোলিনের বংশবৃদ্ধি, সব মিলিয়ে ঝাড়গ্রাম বনবিভাগ নিতে চলেছে একগুচ্ছ বড় পদক্ষেপ। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং বন্যপ্রাণী সুরক্ষায় এই নতুন প্রকল্পগুলি ঝাড়গ্রামের মানচিত্র বদলে দেবে।
advertisement
1/5
প্যাঙ্গোলিন ব্রিডিং, বাঘ, সিংহ, কুমির, হাতির ২৪ ঘণ্টা নজরদারি...! শুরু হচ্ছে রোমাঞ্চকর অধ্যায়, পর্যটনের নতুন নজির গড়ছে ঝাড়গ্রাম
নতুন অধ্যায় লেখা শুরু হওয়ার পাশাপাশি ব্যাক টু ব্যাক প্রাপ্তির অপেক্ষায় এখন ঝাড়গ্রাম। হাতিদের জন্য ২৪ ঘণ্টা মনিটারিং সেন্টারের পাশাপাশি প্যাঙ্গোলিন ব্রিডিং সেন্টার, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, সিংহ কত কি না পেতে চলেছে জঙ্গলমহলের অরণ্য সুন্দরী।
advertisement
2/5
ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক ইতিমধ্যেই সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে। আর এসবের মধ্যেই ২৪ ঘণ্টা হাতি মনিটরিং সেন্টারের শিলান্যাস হয়েছে রবিবার। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার হাত ধরে শিলান্যাস হয়েছে নতুন এই সেন্টারের। তবে এখানেই শেষ নয়। আরও একের পর এক আশ্চর্য অপেক্ষা করছে ঝাড়গ্রামের বাসিন্দাদের জন্য।
advertisement
3/5
২৪ ঘণ্টা হাতি মনিটরিং সেন্টার দক্ষিণবঙ্গে প্রথম। এর পাশাপাশি দেশে দ্বিতীয় প্যাঙ্গোলিন ব্রিডিং সেন্টার এবং সংরক্ষণ কেন্দ্র তৈরি হবে ঝাড়গ্রামে। দেশে একমাত্র এমন কেন্দ্র রয়েছে ওড়িশার নন্দনকাননে।
advertisement
4/5
এছাড়াও খুব শীঘ্র ঝাড়গ্রামে আনা হবে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এবং তিনটি কুমির। আলিপুর চিড়িয়াখানা থেকে তিনটি কুমির আনা হবে, যাদের থাকার জন্য পরিখা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে ঝাড়্গ্রামে। ২০টি কুমির থাকার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে।
advertisement
5/5
কুমিরদের থাকার জন্য যেমন পরিখা তৈরি করা হয়েছে, ঠিক সেই রকমই সিংহের জন্য এনক্লোজার তৈরি করা হবে। রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য ১৮৫০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে বাঘের এনক্লোজার। আর এই সকল সমস্ত কাজ সম্পূর্ণ হলে রাজ্যের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রামের নাম আরও উজ্জ্বল হয়ে উঠবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Tourism Update: প্যাঙ্গোলিন ব্রিডিং, বাঘ, সিংহ, কুমির, হাতির ২৪ ঘণ্টা নজরদারি...! শুরু হচ্ছে রোমাঞ্চকর অধ্যায়, পর্যটনের নতুন নজির গড়ছে ঝাড়গ্রাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল