Weather Update: চৈত্রেই খেলা দেখাচ্ছে আবহাওয়া... উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির ভ্রুকুটি, সঙ্গে ঝড়-শিলাবৃষ্টি! জেলায় জেলায় সতর্কতা
- Published by:Rachana Majumder
Last Updated:
উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
1/7

জেলায় জেলায় বৃষ্টির সতর্কবাণী। রাজ্যের তিন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
advertisement
2/7
দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলাতেও ঝড় বৃষ্টির আশঙ্কা।বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
advertisement
3/7
রাজ্যের এক জেলায় ঝড়-শিলাবৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলেই জানাল হাওয়া অফিস।
advertisement
5/7
শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সতর্কতা থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে।
advertisement
6/7
বৃহস্পতিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। শনিবার পর্যন্ত আরও একটা স্পেল হবে ঝড়বৃষ্টির। রবিবার ও সোমবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
7/7
শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সতর্কতা থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Weather Update: চৈত্রেই খেলা দেখাচ্ছে আবহাওয়া... উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির ভ্রুকুটি, সঙ্গে ঝড়-শিলাবৃষ্টি! জেলায় জেলায় সতর্কতা