Jalpaiguri News: যুবসাথীতে কীভাবে আবেদন করতে হবে! প্রকল্পের খুঁটিনাটি বোঝাতে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল চালিয়ে জনগণের দোরগোড়ায় হাজির বিডিও
- Reported by:SUROJIT DEY
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে। এবার এই প্রকল্পের খুঁটিনাটি বোঝাতে সাইকেল চালিয়ে জলপাইগুড়ির চা বাগান অধ্যুষিত এলাকায় পৌঁছে গেলেন বিডিও নিজে।
advertisement
1/5

ডুয়ার্সের সবুজ চা বাগানের আঁকাবাঁকা পথ। তার মধ্যেই হঠাৎ চোখে পড়ছে এক অন্য ছবি— সাইকেল চালিয়ে আসছেন এক প্রশাসনিক কর্তা, পিছনে সারি বেঁধে স্কুল পড়ুয়ারা। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই ব্যতিক্রমী উদ্যোগ? চা বাগান এলাকায় ঘুরে ঘুরে তিনি কী খুঁজছেন? (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
এটি আসলে কোনও সাধারণ সফর নয়। স্বনির্ভরতার বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়েই মাঠে নেমেছেন ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বিডিও পঙ্কজ কোনার। নিজে সাইকেল চালিয়ে চা বাগান অধ্যুষিত এলাকায় পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সরকারের স্বনির্ভর বাংলার যুবসাথী প্রকল্পের খুঁটিনাটি বোঝাচ্ছেন।
advertisement
3/5
এদিন নাগরাকাটা উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র‍্যালি শুরু হয়ে ভগৎপুর চা বাগান এলাকায় পৌঁছয়। পথ চলতে চলতেই পড়ুয়াদের সঙ্গে নিয়ে সচেতনতার বার্তা ছড়ান বিডিও।
advertisement
4/5
মূল লক্ষ্য, ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়া। যুবসাথী প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে, কীভাবে প্রকল্পের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানো যায়, কীভাবে একটি স্বনির্ভর ফর্ম পূরণ করতে হবে এইসব বিষয়েই বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে।
advertisement
5/5
বিডিও জয়প্রকাশ মন্ডল জানান, নাগরাকাটা ব্লকে ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে ভাল সাড়া মিলেছে। তবে চা বাগান অধ্যুষিত এলাকায় আরও বেশি মানুষের কাছে পৌঁছতে এই সরাসরি প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ একটাই রাজ্য সরকারের লক্ষ্য স্বনির্ভর বাংলা গড়ে তোলা। সেই স্বপ্নপূরণ করতে দরকার যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: যুবসাথীতে কীভাবে আবেদন করতে হবে! প্রকল্পের খুঁটিনাটি বোঝাতে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল চালিয়ে জনগণের দোরগোড়ায় হাজির বিডিও