TRENDING:

Holi 2026: হোলির বাজারে ‘কৃষ্ণ’ ম্যাজিক, ৭০ টাকাতেই মিলছে স্টাইলিশ টি-শার্ট! কেনার জন্য হুড়োহুড়ি দোকানে, নতুন ট্রেন্ডে মাত আট থেকে আশি

Last Updated:
Jalpaiguri Holi 2026: রঙের উৎসবের আগে বাজার কাঁপাচ্ছে নতুন টি শার্ট। সাদা রঙের ওপর ভগবান শ্রীকৃষ্ণের নানা নান্দনিক থিম নজর কাড়ছে ছোট থেকে বড় সবার। দাম শুরু হয়ে যাচ্ছে ৭০ টাকা থেকে। পুরুষ, মহিলা, শিশু রয়েছে সবার জন্য।
advertisement
1/5
হোলির বাজারে ‘কৃষ্ণ’ ম্যাজিক, ৭০ টাকাতেই মিলছে স্টাইলিশ টি-শার্ট! কেনার জন্য হুড়োহুড়ি
রঙের উৎসব আসতে আর মাত্র কয়েকদিন। তার আগেই বাজারে চোখে পড়ছে এক নতুন ট্রেন্ড। সাদা টি-শার্টে শ্রীকৃষ্ণের নানান রূপ। কোথাও ছোট্ট ননীচোর গোপাল, কোথাও রাধার সঙ্গে রঙের আবেশে কৃষ্ণ। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
advertisement
2/5
রঙের উৎসব আসতে আর মাত্র কয়েকদিন। তার আগেই বাজারে চোখে পড়ছে এক নতুন ট্রেন্ড। সাদা টি-শার্টে শ্রীকৃষ্ণের নানান রূপ। কোথাও ছোট্ট ননীচোর গোপাল, কোথাও রাধার সঙ্গে রঙের আবেশে কৃষ্ণ।
advertisement
3/5
শিশুদের জন্য ছোট্ট গোপালের মিষ্টি ভঙ্গিমা বিশেষভাবে নজর কাড়ছে। আবার তরুণীদের জন্য রাধা-কৃষ্ণের নান্দনিক ডিজাইনও সমান জনপ্রিয়। বিক্রেতারা জানাচ্ছেন, এ বছর হোলিতে ‘কৃষ্ণ থিমের সবথেকে বেশি চাহিদা রয়েছে।
advertisement
4/5
দামের দিক থেকেও বেশ সাশ্রয়ী এই পোশাক। বাচ্চাদের কুর্তা বা টি-শার্ট মিলছে ৭০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে। প্রাপ্তবয়স্কদের টি-শার্টের দাম প্রায় ১০০ টাকা। মহিলাদের বিশেষ ডিজাইনের পোশাকও মিলছে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যেই।
advertisement
5/5
রঙের দিনে সাদা পোশাকে রঙের ছোঁয়া তার সঙ্গে যদি থাকে কৃষ্ণের হাসিমাখা মুখ, তাহলে উৎসব যেন আরও এক ধাপ আনন্দময় হয়ে ওঠে। তাই হোলির আগে বাজারে এখন কৃষ্ণময় আমেজ। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Holi 2026: হোলির বাজারে ‘কৃষ্ণ’ ম্যাজিক, ৭০ টাকাতেই মিলছে স্টাইলিশ টি-শার্ট! কেনার জন্য হুড়োহুড়ি দোকানে, নতুন ট্রেন্ডে মাত আট থেকে আশি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল