TRENDING:

Indian Railways: সাঁইথিয়া টু পাকুর, এবার ঝড়ের গতিতে ছুটবে ট্রেন! বড় অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Last Updated:
Indian Railways: রেল যোগাযোগে আমূল পরিবর্তন! সাঁইথিয়া থেকে পাকুর পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণের সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও বিহারগামী ট্রেনের লেট হওয়ার সমস্যা কমবে।
advertisement
1/5
সাঁইথিয়া টু পাকুর, এবার ঝড়ের গতিতে ছুটবে ট্রেন! বড় অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
গত কয়েক বছর ধরে ভারতীয় রেলে একের পর এক বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস-সহ নতুন নতুন ট্রেনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় অজস্র স্টেশন নতুন ভাবে সেজে উঠছে। আর এসবের মধ্যেই এবার সাঁইথিয়া থেকে পাকুর রেললাইন নিয়ে বড় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
advertisement
2/5
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে সাঁইথিয়া ও পাকুরের মধ্যে চতুর্থ রেললাইন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের পর কাজ সম্পন্ন হলেই ঝড়ের গতিতে এই রুটে ট্রেন চলাচল করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
3/5
অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মাল্টি ট্র্যাকিং প্রজেক্টের অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও উন্নত হবে। আর এর সুবিধা ভোগ করবেন বীরভূম ও ঝাড়খণ্ডের বাসিন্দারাও।
advertisement
4/5
সাঁইথিয়া থেকে পাকুরের রেলপথে দূরত্ব প্রায় ৮১ কিলোমিটার। এই রেলপথ চতুর্থ লাইন পেলে অনেকটাই সুবিধা বাড়বে বোলপুর-শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, তারাপীঠ-সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় আসা পর্যটকদেরও। কেননা চতুর্থ লাইন হলে ব্যস্ততম এই রুটে দুর্ঘটনা এড়াতে দু'টি ট্রেনের মাঝে যে সময় অর্থাৎ ব্যবধান অনেকটাই কমে যাবে।
advertisement
5/5
চতুর্থ লাইন হলে একদিকে যেমন প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যাও আরও বৃদ্ধি পেতে পারে, ঠিক সেই রকমই পণ্যবাহী ট্রেনগুলিকেও গ্রিন সিগনাল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, এর ফলে বাণিজ্যিক দিক দিয়েও অনেকটাই উন্নতি হবে পূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ রুট।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: সাঁইথিয়া টু পাকুর, এবার ঝড়ের গতিতে ছুটবে ট্রেন! বড় অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল