TRENDING:

Indian Railways: ভোগান্তির অবসান! এক মাস পর ঝাড়গ্রাম ও আদ্রা ডিভিশনে ফিরল একগুচ্ছ লোকাল ট্রেন, রেলযাত্রীদের মুখে হাসি

Last Updated:
Purulia Jhargram Train: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ১২ ফেব্রুয়ারি থেকে ফের চালু হল পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেন। রক্ষণাবেক্ষণের কাজ শেষে একাধিক মেমু পরিষেবা শুরু হওয়ায় নিত্যযাত্রীদের স্বস্তি ফিরল
advertisement
1/6
ভোগান্তির অবসান! এক মাস পর ঝাড়গ্রাম ও আদ্রা ডিভিশনে ফিরল একগুচ্ছ লোকাল ট্রেন
দীর্ঘদিন পর অবশেষে আবারও চালু হচ্ছে ৬৮০২৩/৬৮০২৪ পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা। দীর্ঘদিন ধরে ট্রেনটি বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। অবশেষে আজ, ১২ ফেব্রুয়ারি থেকে ট্রেনটি পূর্বের সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করছে। ফলে জেলার বহু মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে ট্রেনটির পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল, পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় পরিষেবা শুরুর দিনক্ষণ জানান হবে। একই বিজ্ঞপ্তিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয়।
advertisement
3/6
বন্ধ রাখা ট্রেনগুলির মধ্যে ছিল ৬৮০৯৩/৬৮০৯৪ ঝাড়গ্রাম–খড়গপুর মেমু প্যাসেঞ্জার, ৬৮০২৫/৬৮০২৬ চক্রধরপুর–রাউরকেলা মেমু প্যাসেঞ্জার, ৬৮০২৯/৬৮০৩০ ঝাড়সুগুদা–রাউরকেলা মেমু প্যাসেঞ্জার এবং ৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুদা–সম্বলপুর মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনগুলির পরিষেবাও ১২ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হচ্ছে বলে জানান হয়েছে।
advertisement
4/6
রেল কর্তৃপক্ষের মতে, কোচ ও রেকের রক্ষণাবেক্ষণ-সহ বিভিন্ন কারিগরি কারণে অনেক সময় ট্রেনের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। মূলত সেই কারণেই ২ জানুয়ারি থেকে এই ট্রেনগুলির চলাচল স্থগিত রাখা হয়েছিল।
advertisement
5/6
দীর্ঘদিন পর পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
6/6
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "যাত্রীসুবিধার কথা মাথায় রেখেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২ জানুয়ারি থেকে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি থেকে ট্রেনটি আগের মতোই নিয়মিত চলাচল করবে।" (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ভোগান্তির অবসান! এক মাস পর ঝাড়গ্রাম ও আদ্রা ডিভিশনে ফিরল একগুচ্ছ লোকাল ট্রেন, রেলযাত্রীদের মুখে হাসি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল