মালদহের এই 'দুই' স্টেশনে এবার থামবে এক্সপ্রেস ট্রেন, কবে থেকে শুরু যাত্রা? প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি রেল সংযোগ!
- Reported by:Jiam Momin
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার এবং শনিবার হরিশ্চন্দ্রপুর স্টেশনে থামবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এবং সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ভালুকা রোড স্টেশনে থামবে যোগবানি-কলকাতা এক্সপ্রেস।
advertisement
1/5

দীর্ঘ প্রতীক্ষা আর নয় মালদহের প্রত্যন্ত এলাকার স্টেশনেও থামবে এবারে বিশেষ এক্সপ্রেস ট্রেন। মালদহের হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশন পেল বিশেষ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
হরিশ্চন্দ্রপুর স্টেশনে শিয়ালদহ-শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও ভালুকা রোড স্টেশন যোগবানি কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। ১৪ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এই দুই স্টপেজের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার এবং শনিবার হরিশ্চন্দ্রপুর স্টেশনে থামবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এবং সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ভালুকা রোড স্টেশনে থামবে যোগবানি-কলকাতা এক্সপ্রেস। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
সাংসদ ও এলাকার বিধায়কের দাবি মত এদিন বিজ্ঞপ্তি জারি করে এক্সপ্রেস ট্রেনের এই স্টপেজের ঘোষণা করা হয় কাটিহার রেল ডিভিশনের তরফে। ১৪ই ফেব্রুয়ারি বিকেল ২:৩৪ মিনিট নাগাদ হরিশ্চন্দ্রপুর স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
পাশাপাশি একই দিনে সন্ধ্যা ০৬:২৯ মিনিট নাগাদ ভালুকা রোড স্টেশনে উদ্বোধন করা হবে যোগবানি-কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। মালদহ জেলার প্রত্যন্ত এলাকায় বিশেষ ট্রেনের স্টপেজ ঘোষণার পর খুশি হাওয়া দেখা দিয়েছে এলাকা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
মালদহের এই 'দুই' স্টেশনে এবার থামবে এক্সপ্রেস ট্রেন, কবে থেকে শুরু যাত্রা? প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি রেল সংযোগ!