TRENDING:

IMD WB Weather Forecast: আবহাওয়ার বদল শুরু! বুধবার সকাল থেকে নামবে বৃষ্টি? বইবে ঝোড়ো হাওয়া? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Forecast: ভ্যাপসা গরম সঙ্গে বৃষ্টির অনুভূতি, দক্ষিণের জেলাগুলিতে বড়সড় বদল আবহাওয়ার! কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
1/9
আবহাওয়ার বদল শুরু! বুধবার সকাল থেকে নামবে বৃষ্টি? বইবে ঝোড়ো হাওয়া? আবহাওয়ার বড় খবর
*কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর।
advertisement
2/9
*সকাল থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি হবে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা।
advertisement
3/9
*বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি।
advertisement
4/9
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রোজই ঘটে চলেছে আবহাওয়ার বদল। আবহাওয়ার খামখেয়ালীতে নাজেহাল বঙ্গবাসী। বসন্তের আমেজ উপভোগ করার আগেই বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণের একাধিক জায়গায়।
advertisement
5/9
*মেঘলা আকাশে ঢেকেছে দক্ষিণের বেশ কিছু জেলা। পুরুলিয়াতেও একইরকম আবহাওয়া। সকালের দিক থেকেই রোদের দেখা মিলছে না। ঝিরি ঝিরি বৃষ্টি দেখা গিয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়াতে।
advertisement
6/9
*মঙ্গলবার পুরুলিয়ার সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে জেলা জুড়ে। গরমের অনুভূতি খানিকটা কমেছে।‌ তবে বহাল রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
7/9
*দক্ষিণের জেলাগুলিতে আগামী দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস মিলেছে।
advertisement
8/9
*বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি। ‌দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশে ঢেকেছে উত্তরের বেশিরভাগ জায়গা।
advertisement
9/9
*আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির প্রভাব পড়তে দেখা যাবে। মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে জেলা পুরুলিয়াও। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD WB Weather Forecast: আবহাওয়ার বদল শুরু! বুধবার সকাল থেকে নামবে বৃষ্টি? বইবে ঝোড়ো হাওয়া? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল