TRENDING:

IMD Weather Update: শীতের বিদায় পাকা, কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছে! আর জেলায়? গরম কবে থেকে? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: শুক্রবার কলকাতায় ১৬ ডিগ্রিতেই পারদ। বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
1/6
শীতের বিদায় পাকা, কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছে! আর জেলায়? গরম কহে? আবহাওয়ার আপডেট
★সকালে ও রাতে শীতের হালকা আমেজ। দিনে শীতের অনুভূতি কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারে মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না।
advertisement
2/6
★শুক্রবার কলকাতায় ১৬ ডিগ্রিতেই পারদ। বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।
advertisement
3/6
★উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
4/6
★ ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
5/6
★কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছে। সামান্য হলেও নামল তাপমাত্রা। তবে ১৬ ডিগ্রির ঘরেই সর্বনিম্ন। দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের নিচে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। শীতের আমেজ ক্রমশ কমছে। আগামী দুদিন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। পরিষ্কার আকাশ। সকালে হালকা শিশির-কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
★কলকাতার তাপমান শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: শীতের বিদায় পাকা, কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছে! আর জেলায়? গরম কবে থেকে? আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল