TRENDING:

IMD Weather Update: বিদায়বেলায় একধাক্কায় অনেকটা নামল পারদ, কী হতে চলেছে ঝাড়গ্রামে! জানালো আবহাওয়া দফতর

Last Updated:
IMD Weather Update: বসন্তের আগমনী গান যখন শোনা যাচ্ছে দিকে দিকে, ঠিক তখনই ঝাড়গ্রামে নামল পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঝাড়গ্রামের তাপমাত্রা হ্রাস পেয়েছে। যদিও কনকনে ঠান্ডা নেই, কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনাও খুব একটা নেই।
advertisement
1/5
বিদায়বেলায় একধাক্কায় অনেকটা নামল পারদ, কী হতে চলেছে ঝাড়গ্রামে! জানালো আবহাওয়া দফতর
শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বললেই চলে। তবে বিদায় ঘণ্টা বাজলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারদ নামছে। একইভাবে পারদ নামল ঝাড়গ্রামেও। ঝাড়গ্রামের পাশাপাশি পারদ নেমেছে জঙ্গলমহলের অন্যান্য জেলাতেও। পারদ নেমেছে পশ্চিমের জেলাগুলিতেও। মূলত উত্তুরে হাওয়ার দাপটের কারণে পারদ পড়েছে জেলায় জেলায়।
advertisement
2/5
শনিবার জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে গতকাল শুক্রবারের তুলনায় সামান্য পারদ পড়েছে। তবে পারদ নামলেও উত্তুরে হাওয়ার দাপট না থাকার কারণে সেইভাবে ঠান্ডার অনুভূতি নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।
advertisement
3/5
আজ শনিবার আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, শুক্রবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫° সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ছিল ১৪.৬° সেলসিয়াস।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ঝাড়গ্রামে। স্থান বিশেষে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিললেও মিলতে পারে।
advertisement
5/5
অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছে। আগামী সোমবার পর্যন্ত পারদ প্রায় একই রকম থাকতে পারে। মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: বিদায়বেলায় একধাক্কায় অনেকটা নামল পারদ, কী হতে চলেছে ঝাড়গ্রামে! জানালো আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল