TRENDING:

IMD Weather Update: সামান্য পারদের পতন, হালকা ঠান্ডা ঝাড়গ্রামে! কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর

Last Updated:
IMD Weather Update: ঝাড়গ্রামে আবার নামল পারদ। ফাল্গুনের শুরুতেই অরণ্যসুন্দরীতে ফিরল হালকা ঠান্ডার আমেজ। দিনভর আকাশ কেমন থাকবে এবং তাপমাত্রার পরিবর্তন নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর? বিস্তারিত পড়ুন।
advertisement
1/5
সামান্য পারদের পতন, হালকা ঠান্ডা ঝাড়গ্রামে! কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। তবে এই ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সামান্য তাপমাত্রার পতন লক্ষ্য করা গেল জেলায়। আর এরই পরিপ্রেক্ষিতে সকালবেলায় হালকা ঠান্ডা অনুভূতি জেলা জুড়ে।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রামে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও অবশ্য কুয়াশা এবং বাতাস নেই সেই ভাবে। তবে সকালের দিকে হালকা ঠান্ডা থাকার ফলে আপাতত মনোরম পরিবেশ বজায় রয়েছে জেলায়।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, বুধবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৮.৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের তুলনায় সামান্য কমে দাঁড়িয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
এমন পরিস্থিতিতে কেমন থাকবে আজকের আবহাওয়া, আগামী কয়েক দিন কী হতে চলেছে ঝাড়গ্রামে জানালো আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত ঝাড়গ্রামে কুয়াশার মাত্রা সেইভাবে দেখা না গেলেও হালকা কুয়াশার দেখা মিলতে পারে স্থান বিশেষে। এসব বাদ দিলে মোটামুটি ভাবে ঝাড়গ্রামের আবহাওয়া কয়েকদিন শুষ্ক থাকবে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, নতুন করে তাপমাত্রার পতন লক্ষ্য করা যেতে পারে ঝাড়গ্রামে। চলতি সপ্তাহে তাপমাত্রার পতন লক্ষ্য করা গেলেও আগামী সপ্তাহের সোমবার থেকে ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকতে পারে।।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: সামান্য পারদের পতন, হালকা ঠান্ডা ঝাড়গ্রামে! কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল