TRENDING:

IMD Weather Update: পারদ নামলেও উধাও শীতের আমেজ! আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া? জানালো দফতর

Last Updated:
IMD Weather Update: ক্যালেন্ডারের হিসেবে পারদ কিছুটা নামলেও হুগলি জেলাজুড়ে শীতের সেই দাপট আর নেই। রোদের তেজের কারণে ঠান্ডার অনুভূতি কমছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঠিক কত থাকবে, জেনে নিন।
advertisement
1/5
পারদ নামলেও উধাও শীতের আমেজ! আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া? জানালো দফতর
কনকনে শীতের দাপটের পর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সামান্য হলেও পারদ নামতে দেখা যায় বিভিন্ন জেলায়। আর অন্যান্য জেলার মতো সামান্য হলেও পারদ নেমেছে হুগলিতে।
advertisement
2/5
আজ শনিবার গত কয়েক দিনের তুলনায় হুগলির সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। তবে তাপমাত্রার পারদ সামান্য কমলেও সেই ভাবে শীতের আমেজ নেই। তবে এদিন উত্তুরে হাওয়ার দাপট বজায় রয়েছে। যদিও কুয়াশা নেই।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে শনিবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, শুক্রবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস, অর্থাৎ এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদে এক ডিগ্রি পতন হয়েছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুষ্ক আবহাওয়া বজায় থাকবে হুগলিতে। আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা সেই ভাবে নেই, তবে স্থান বিশেষে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিললেও মিলতে পারে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী কয়েক দিন প্রায় একই রকম থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের বুধবার থেকে উভয় পারদের ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: পারদ নামলেও উধাও শীতের আমেজ! আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া? জানালো দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল