IMD Hooghly Weather Update: পারদ অপরিবর্তিত, ঠান্ডার সঙ্গে মনোরম আবহাওয়া হুগলিতে! কেমন থাকবে দিনভর জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Updates Today: মাঘের শেষেও হুগলিতে শীতের দাপট! গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা স্থিতিশীল থাকলেও ঠান্ডা কমেনি। রোদ ঝলমলে আকাশের সঙ্গে মনোরম আবহাওয়া জেলাজুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে।
advertisement
1/5

তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার মাঝেই হঠাৎ করে ভোলবদল। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এখন তাপমাত্রার পারদ সামান্য কমে মনোরম পরিবেশ তৈরি করেছে। ঠিক একই রকম আবহাওয়া এখন হুগলিতেও। হুগলিতে গত কয়েক দিনের ক্ষেত্রে তাপমাত্রার পারদ প্রায় একই রকম রয়েছে, আর এর পরিপ্রেক্ষিতে বজায় রয়েছে মনোরম আবহাওয়া।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই হুগলিতে হালকা শীতের অনুভূতি রয়েছে। চড়া রোদের কারণে অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ বাড়বে বলেই আশা করা হচ্ছে। আর এসবের সঙ্গে উত্তুরে বাতাস বসন্তের আগমনের আগে মনোরম পরিবেশ তৈরি করেছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর বুধবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা কমে গতকালকের মতোই ১৪.৫ ডিগ্রিতে ছিল। এমন রিপোর্ট থেকেই স্পষ্ট, সকাল সন্ধে ঠান্ডা বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্র ছুঁড়ে ফেলতে হচ্ছে হুগলির বাসিন্দাদের।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলির জন্য আপাতত কোনও সতর্কতা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে স্থান বিশেষে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েক দিন যথাক্রমে ১৬ ডিগ্রী ও ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আগামী আরও কয়েকদিন হালকা শীতের আমেজ বজায় থাকবে জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: পারদ অপরিবর্তিত, ঠান্ডার সঙ্গে মনোরম আবহাওয়া হুগলিতে! কেমন থাকবে দিনভর জানিয়ে দিল হাওয়া অফিস