TRENDING:

IMD Weather Update: ঠান্ডা এখনই শেষ হচ্ছে না, কুয়াশার ঘনত্বও বাড়বে বাংলার একাধিক জেলায়! ওয়েদার আপডেট

Last Updated:
IMD Weather Update: পৌষ মাস শেষ, মাঘের শুরু। মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। কবে কমবে শীতের দাপট? জানুন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5
ঠান্ডা এখনই শেষ হচ্ছে না, কুয়াশার ঘনত্বও বাড়বে বাংলার একাধিক জেলায়! ওয়েদার আপডেট
আলিপুরদুয়ার, অনন্যা দে: পৌষ মাস শেষ, মাঘের শুরু। উত্তরবঙ্গবাসীর মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। কবে কমবে শীতের দাপট? তবে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে এখনই শীত বিদায় নিচ্ছে না। আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে? জানুন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ সামান্য ওঠানামা করতে পারে বলে জানা যায়। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের প্রভাব বজায় থাকবে এবং সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডার আমেজ থেকে যাবে।
advertisement
3/5
বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের শীতের দাপট এখনই কমার সম্ভাবনা নেই। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/5
এই জেলাগুলির বেশ কিছু জায়গায় ভোরের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। আগামী ৩ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তারপর ২ থেকে ৩ ডিগ্রি চড়তে পারে পারদ।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬. ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ১, সর্বনিম্ন ৯. ৮ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ২৩. ১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১২. ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: ঠান্ডা এখনই শেষ হচ্ছে না, কুয়াশার ঘনত্বও বাড়বে বাংলার একাধিক জেলায়! ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল