TRENDING:

IMD Jhargram Weather Update: ঝাড়গ্রামে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা! আজ কেমন থাকবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: বসন্তের শুরুতেই ঝাড়গ্রামের আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় টানা তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কেমন থাকবে আবহাওয়া?
advertisement
1/5
ঝাড়গ্রামে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা! আজ কেমন থাকবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস
বসন্তে এবার বৃষ্টির এন্ট্রি রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি জঙ্গলমহলের ঝাড়গ্রামে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
2/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী নয়, হালকা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/5
হালকা বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে আজ শনিবার কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া?
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার ঝাড়গ্রামের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলতে পারে।
advertisement
5/5
গত ২৪ ঘণ্টায় ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা স্থান বিশেষে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামী সাতদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: ঝাড়গ্রামে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা! আজ কেমন থাকবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল