TRENDING:

IMD Jhargram Weather Update: মার্চ দূরের কথা, ফেব্রুয়ারির শেষেই ৩৪ ডিগ্রি ছুঁই ছুঁই, আবহাওয়ায় ব্যাপক বদল ঝাড়গ্রামে! জানুন কেমন থাকবে আজ সারাদিন

Last Updated:
Jhargram Weather Update Today: মার্চ মাস আসার আগেই ঝাড়গ্রামে আছড়ে পড়েছে গ্রীষ্মের দাপট। ফেব্রুয়ারির শেষেই তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করায় জঙ্গলমহলে অস্বস্তি বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুষ্ক আবহাওয়ার কারণে গরম আরও বাড়তে পারে। দেখে নিন আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/5
মার্চ দূরের কথা, ফেব্রুয়ারির শেষেই ৩৪ ডিগ্রি ছুঁই ছুঁই, আবহাওয়ায় ব্যাপক বদল ঝাড়গ্রামে!
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পর এখন আবহাওয়ার শুষ্ক। আকাশ পরিষ্কার আর আবহাওয়া শুষ্ক থাকার পরিপ্রেক্ষিতে তড়তড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এরই প্রভাব এবার লক্ষ্য করা গেল জঙ্গলমহলের ঝাড়গ্রামে।
advertisement
2/5
মার্চ মাসের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ অনেকটাই বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু ঝাড়গ্রামে মার্চ মাস শুরু হওয়ার আগেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৪ ডিগ্রি ছুঁই ছুঁই। চলুন দেখে নেওয়া যাক আজ শনিবার কেমন থাকবে সারাদিন।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। আর এই শুষ্ক আবহাওয়ার কারণেই ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আজ শনিবার সারাদিন শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে জেলায়।
advertisement
4/5
শুষ্ক আবহাওয়ার কারণে কেবল সর্বোচ্চ তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে তা নয়, পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার পারদ ও এখন ২০ ডিগ্রির কাছাকাছি। আর এসবের পরিপ্রেক্ষিতে এখন ঝাড়গ্রামে শীতের আমেজ উধাও, এখন শুধু গরমের অপেক্ষা।
advertisement
5/5
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: মার্চ দূরের কথা, ফেব্রুয়ারির শেষেই ৩৪ ডিগ্রি ছুঁই ছুঁই, আবহাওয়ায় ব্যাপক বদল ঝাড়গ্রামে! জানুন কেমন থাকবে আজ সারাদিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল