TRENDING:

Sundarban Tiger: সুন্দরবন ঘুরতে গেলে পয়সা উসুল! শীতের শুরুর আগে থেকে এখনও পর্যন্ত শতাধিক বার বাঘের দর্শন

Last Updated:
South 24 Parganas News:সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া বরাবরই পর্যটকদের কাছে সবথেকে বড় আকর্ষণ। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় পর্যটকদের বাঘ দেখার প্রবণতা বেশ বৃদ্ধি পেয়েছে
advertisement
1/6
সুন্দরবন ঘুরতে গেলে পয়সা উসুল! শীতের শুরুর আগে থেকে এখনও পর্যন্ত শতাধিক বার বাঘের দর্শন
সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া বরাবরই পর্যটকদের কাছে সবথেকে বড় আকর্ষণ। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় পর্যটকদের বাঘ দেখার প্রবণতা বেশ বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ পর্যটক সুন্দরবনে আসেন এক পলকে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের দর্শন করতে । তা একবার পেলেই তো আর কথা নেই। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
মূলত সুন্দরবনে বাঘের দেখা যায় সজনেখালি, সুধন্যখালি এবং দোবাঁকি ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়া পঞ্চমুখানি বা পীরখালির মতো সরু খাঁড়িগুলোতে নৌকায় ভ্রমণের সময় অনেক সময় বাঘকে জল খেতে বা নদী পার হতে দেখা যায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
বিগত দিনের রেকর্ড কে হার মানিয়ে বনি ক্যাম্প ও কলস ক্যাম্প ও আজমলমারী কম্পার্টমেন্ট এলাকায় শীতের শুরুর আগে থেকেই এখনও পর্যন্ত শতাধিক বার বাঘের দর্শন পেয়েছে পর্যটকেরা‌৷ এর ফলে সাউথ ডিভিশন ফরেস্ট এলাকায় পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিগত দিনে যেভাবে টাইগার এ পর্যটকের ভিড় লেগেই থাকতো বর্তমানে বেঙ্গলে পর্যটকদের আসার প্রবণতা অনেক অংশে বেড়েছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
বনদফতর বেশ কিছু পর্যটকদের নৌকা জরিমানা করায় পর্যটকের সংখ্যা কমছে । তবে পর্যটন ব্যবসায়ীদের কথায় এস আই আর এর জন্য এবছর পর্যটক সংখ্যা কমেছে এবং ব্যবসা মন্দা৷ শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সুন্দরবন ভ্রমণের সেরা সময়। এই সময় রোদ পোহানোর জন্য বাঘেরা নদীর পাড়ে চলে আসে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
তবে অভিজ্ঞ বনকর্মীদের মতে, গরমের শুরুতে (মার্চ-এপ্রিল) যখন মিষ্টি জলের আকাল দেখা দেয়, তখন বাঘেরা নির্দিষ্ট কিছু পুকুর বা জলাশয়ের ধারে বেশি আসে। জোয়ার-ও ভাটার সময় নদীর পাড়ে কাদা জেগে ওঠে, যা বাঘের চলাচলের জন্য সুবিধাজনক। অনেক সময় এই কাদায় বাঘের টাটকা পায়ের ছাপ' দেখেও বাঘের উপস্থিতি বোঝা যায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
বাঘের দর্শন পেতে গেলে যেমন দরকার ধৈর্য ও সতর্কতা।বাঘ দেখা মূলত ভাগ্যের ওপর নির্ভর করে। জঙ্গলে ভ্রমণের সময় শান্ত থাকা এবং গাইডদের নির্দেশ মেনে চলা জরুরি। কোনো শব্দ বা উজ্জ্বল রঙের পোশাক বাঘকে দূরে সরিয়ে দিতে পারে।বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, যার ফলে পর্যটকদের বাঘ দেখার সুযোগও আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sundarban Tiger: সুন্দরবন ঘুরতে গেলে পয়সা উসুল! শীতের শুরুর আগে থেকে এখনও পর্যন্ত শতাধিক বার বাঘের দর্শন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল