TRENDING:

IMD Jhargram Weather Update: শীত বিদায়ের আগে ঝাড়গ্রামে নতুন করে ঠান্ডার কাঁপুনি! কত ডিগ্রিতে নামল তাপমাত্রা জানালো আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Updates Today: বিদায়বেলায় নতুন করে ব্যাটিং শুরু করেছে শীত। ঝাড়গ্রামে নতুন করে পারদ পতনে ঠান্ডার আমেজ। মাঘের শেষে এই অকাল শীতের কারণ ও আগামী কয়েকদিনের পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর।
advertisement
1/5
শীত বিদায়ের আগে ঝাড়গ্রামে নতুন করে ঠান্ডার কাঁপুনি! কত ডিগ্রিতে নামল তাপমাত্রা জানুন
শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। রাজ্যের দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। তবে এরই মধ্যে উলট পুরাণ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কেননা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ নিম্নমুখী।
advertisement
2/5
মাঘের শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গের যে সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ নিম্নমুখী তার মধ্যে রয়েছে পশ্চিমের জেলাগুলি ছাড়াও জঙ্গলমহলের বেশ কিছু জেলা। আর এই তালিকাতেই রয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। যেখানে সকাল ও সন্ধে বেশ ভালভাবেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকভাবেই সর্বনিম্ন তাপমাত্রা কম থাকার কারণে সকাল ও সন্ধে বেশ ভালভাবেই টের পাওয়া যাচ্ছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামের জন্য আপাতত কোনও সর্তকতা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। মাঝে মাঝে কোনও কোনও দিন কুয়াশার দেখা মিললেও মিলতে পারে। যেমন এদিন সকালের দিকে হালকা কুয়াশা ছিল বিভিন্ন এলাকায়।
advertisement
5/5
বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির মধ্যে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ঝাড়গ্রামে বেশ ভালভাবেই গরম টের পাওয়া যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: শীত বিদায়ের আগে ঝাড়গ্রামে নতুন করে ঠান্ডার কাঁপুনি! কত ডিগ্রিতে নামল তাপমাত্রা জানালো আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল