TRENDING:

IMD Jhargram Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ধেয়ে আসছে বৃষ্টি! আজ কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া? জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: রাজ্যে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ দিনভর মেঘলা আকাশ না কি বৃষ্টি? জেনে নিন ঝাড়গ্রামের সর্বশেষ ওয়েদার আপডেট।
advertisement
1/5
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ধেয়ে আসছে বৃষ্টি! আজ কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া? জানুন
সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করেছে রাজ্যে। আর এরই পরিপ্রেক্ষিতে উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া জানালো হাওয়া অফিস।
advertisement
2/5
ঝাড়গ্রামে রবিবার থেকেই হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও জোড়ালও বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রার পারদও এখন ঊর্ধ্বমুখী। তবে সোমবার বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য নামতে পারে। যদিও খুব একটা খারাপ লক্ষ্য করা যাবে না।
advertisement
4/5
পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবারই কলকাতা বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজেছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে, এমনকি দু-এক জায়গায় কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
5/5
ঝাড়গ্রামে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকে দুর্যোগ কাটিয়ে আকাশ পরিষ্কার হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ধেয়ে আসছে বৃষ্টি! আজ কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া? জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল