IMD Jhargram Weather Update: শীত বিদায়ের আগে কুয়াশার খেলা! ঝাড়গ্রাম এর আবহাওয়াই ব্যাপক বদল, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Updates Today: ফাল্গুনের শুরুতে শীত বিদায় নিতে চললেও ঝাড়গ্রামে কুয়াশার দাপট কমেনি। তবে বেলা বাড়তেই রোদের দেখা মিলবে না কি মেঘলা থাকবে আকাশ? ঝাড়গ্রামের তাপমাত্রা এবং আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/5

ধীরে ধীরে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত। সর্বোচ্চ তাপমাত্রার পারদ দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে এখন আর সেই ভাবে শীতের আমেজ নেই। তবে এই শীত বিদায়ের আগেই কুয়াশার খেলা দেখা গেল ঝাড়গ্রামে। এমন পরিস্থিতিতে কেমন থাকবে আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/5
সোমবার সকাল থেকে ঝাড়গ্রামে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। তবে এদিন সকালবেলায় ব্যাপক কুয়াশার দেখা মেলে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায়।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের জন্য আপাতত কোনও সতর্কতা না থাকলেও মাঝে মাঝেই কুয়াশার দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি ধীরে ধীরে বাড়বে গরম।
advertisement
4/5
সোমবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনও ফারাক লক্ষ্য করা না গেলেও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জেলায় বাড়ছে গরম।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়বে। আবহাওয়া দফতরের এই সকল পূর্বাভাস থেকে স্পষ্ট, শীতের ভাল সময়ের দিন শেষ ঝাড়গ্রামে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: শীত বিদায়ের আগে কুয়াশার খেলা! ঝাড়গ্রাম এর আবহাওয়াই ব্যাপক বদল, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস