TRENDING:

IMD Jhargram Weather Update: আজ থেকেই তড়তড়িয়ে বাড়বে পারদ! কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া, যা জানালো হাওয়া অফিস

Last Updated:
IMD Jhargram Weather Today: ঝাড়গ্রামে শীতের আমেজ পুরোপুরি বিদায় নিয়ে শুরু হল গরমের দাপট। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ থেকেই জেলায় তাপমাত্রা বাড়ার গতি ত্বরান্বিত হবে। জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর।
advertisement
1/5
আজ থেকেই তড়তড়িয়ে বাড়বে পারদ! কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া, যা জানালো হাওয়া অফিস
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে হালকা বৃষ্টিতে ভিজেছে ঝাড়গ্রামের পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আর এই হালকা বৃষ্টির কারণে সকাল সন্ধে নতুন করে হালকা শীতের আমেজের প্রত্যাবর্তন হয়েছিল। তবে সেই দিন এবার শেষ।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার থেকেই তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ আজ থেকে বেশ কিছুটা বেশি থাকবে জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যায়, শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩.৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রার পারদ শনিবার ১৫ ডিগ্রির কাছাকাছি থাকলেও আজ রবিবার তা বেড়ে প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।
advertisement
4/5
সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রার পারদ তড়তড়িয়ে বাড়তে শুরু করেছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ বেড়ে ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামে আগামী দিন তিনেক সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তারপর কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এর পাশাপাশি আবহাওয়া এখন শুষ্ক থাকবে জেলায়। কোনও সতর্কতা আপাতত নেই। তবে ঝাড়গ্রামে এখন শীতের বিদায় শেষে গরমের দিন শুরু বলা যেতেই পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: আজ থেকেই তড়তড়িয়ে বাড়বে পারদ! কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া, যা জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল