TRENDING:

IMD Hooghly Weather Update: পারদ বাড়লেও উত্তুরে বাতাসের কারণে শীতের আমেজ অটুট! দিনভর কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো দফতর

Last Updated:
Hooghly Weather Updates Today: বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়েও দক্ষিণবঙ্গে শীতের আমেজ। হুগলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তুরে বাতাসের কারণে বজায় রয়েছে শিরশিরানি। সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে বড় তথ্য দিল আবহাওয়া দফতর।
advertisement
1/5
পারদ বাড়লেও উত্তুরে বাতাসের কারণে শীতের আমেজ অটুট! দিনভর কেমন থাকবে হুগলির আবহাওয়া জানুন
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও মূলত উত্তুরে বাতাসের কারণে ঠান্ডার আমেজ এখনও অটুট রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ঠিক সেই রকমই পারদ বাড়লেও উত্তুরে বাতাসের কারণে শীতের আমেজ অটুট হুগলিতে।
advertisement
2/5
হুগলিতে শীতের আমেজ অটুট থাকলেও অবশ্য তা সকাল সন্ধে। কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রোদ উঠতেই ধীরে ধীরে তা উধাও হয়ে যাচ্ছে, আবার শীতের আমেজের জন্য অপেক্ষা করতে হচ্ছে রাত গড়ানোর জন্য। এমন পরিস্থিতিতে দিনভর হুগলির আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক।
advertisement
3/5
বৃহস্পতিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেশি থাকলেও শীতের অনুভূতি একটু যেন বেড়েছে। কারণ সকাল থেকেই বইছে উত্তুরে বাতাস। আবার এদিন হালকা কুয়াশার দেখাও মেলে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বুধবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হুগলির আবহাওয়ায় আগামী কয়েক দিন সেইরকম কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না। একই রকম আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন হুগলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ যথাক্রমে ১৩ থেকে ১৫ ডিগ্রী ও ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। হুগলির জন্য আপাতত কোনও সতর্কতা নেই হাওয়া অফিসের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: পারদ বাড়লেও উত্তুরে বাতাসের কারণে শীতের আমেজ অটুট! দিনভর কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল