TRENDING:

IMD Hooghly Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে হালকা শীতের অনুভূতি, আজ সারাদিন কেমন থাকবে হুগলির আবহাওয়া? রইল হাওয়া অফিসের লেটেস্ট আপডেট

Last Updated:
Hooghly Weather Updates Today: উত্তুরে হাওয়ার দাপটে হুগলিতে আজ হালকা শীতের অনুভূতি। আকাশ পরিষ্কার, দেখা মিলেছে রোদের ও দিনভর মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
1/5
উত্তুরে হাওয়ার দাপটে হালকা শীতের অনুভূতি, আজ সারাদিন কেমন থাকবে হুগলির আবহাওয়া?
আচমকা পারদ বৃদ্ধির পর সোমবার থেকে ফের পারদ নেমেছে হুগলিতে। আর এর ফলে ফের আগের মতোই আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে জেলা জুড়ে। পারদের হালকা পতনের পরিপ্রেক্ষিতে এখন নতুন করে হালকা শীতের আমেজ জেলায়। তবে এই হালকা শীতের আমেজ হয়ত আর বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলির আবহাওয়া এখন আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। কোনওরকম সতর্কতা নেই। যদিও মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
advertisement
3/5
মঙ্গলবার হুগলিতে সকাল থেকেই হালকা ঠান্ডার অনুভূতি লক্ষ্য করা গিয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট পরিমাণে রোদ থাকার পরিপ্রেক্ষিতে গরম বাড়বে বলেই আশা করা হচ্ছে। তবে বাতাসের কারণে সেইভাবে গরম হয়ত মাথাচাড়া দিতে পারবে না।
advertisement
4/5
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল সোমবার মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, এদিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনওরকম বৃষ্টি হয়নি।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল হুগলির আকাশ পরিষ্কার থাকলেও বৃহস্পতিবার আংশিকভাবে আকাশ মেঘলা থাকতে পারে। আর ঐদিন থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে হালকা শীতের অনুভূতি, আজ সারাদিন কেমন থাকবে হুগলির আবহাওয়া? রইল হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল