TRENDING:

IMD Bengal Weather Update: উত্তরে মনোরম আবহাওয়া, ফেব্রুয়ারির শুরুতেই শীতের বিদায়ে পাহাড়মুখো পর্যটকরা

Last Updated:
IMD Bengal Weather Update: ফেব্রুয়ারি মাসের শুরুতেই উত্তরবঙ্গে কার্যত বিদায় নিয়েছে শীত। কনকনে ঠান্ডার বদলে এখন মনোরম আবহাওয়া, নীল আকাশ আর রোদের ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন সাধারণ মানুষ। বদলে যাওয়া এই আবহাওয়া যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে পাহাড় ও সমতলের জনজীবনে।
advertisement
1/5
উত্তরে মনোরম আবহাওয়া, ফেব্রুয়ারির শুরুতেই শীতের বিদায়ে পাহাড়মুখো পর্যটকরা
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ফেব্রুয়ারি মাসের শুরুতেই উত্তরবঙ্গে কার্যত বিদায় নিয়েছে শীত। কনকনে ঠান্ডার বদলে এখন মনোরম আবহাওয়া, নীল আকাশ আর রোদের ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন সাধারণ মানুষ। বদলে যাওয়া এই আবহাওয়া যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে পাহাড় ও সমতলের জনজীবনে।
advertisement
2/5
শীতের রেশ কাটতেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৪.৭ ডিগ্রিতে, উত্তর দিনাজপুরে ২৭.৩ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৮.৯ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
সমতলের পাশাপাশি পাহাড়েও শীতের দাপট অনেকটাই কমেছে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি এবং কালিম্পংয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকায় সকালের কুয়াশা দ্রুতই কাটছে। ফলে পাহাড়ের রাস্তাঘাট, পর্যটনস্থল ও ভিউ পয়েন্টগুলিতে সকাল থেকেই দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণ আবহাওয়ার জেরে শহরের পার্ক, নদীর ধারে এবং আশপাশের পর্যটন স্পটগুলিতে বাড়ছে মানুষের আনাগোনা। হোটেল ও ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্তদের মতে, ফেব্রুয়ারির শুরুতেই পর্যটকের সংখ্যা বাড়ায় ভালো সিজনের ইঙ্গিত মিলছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, আপাতত উত্তরে শীতের বড়সড় প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। এই মনোরম পরিবেশ আরও কয়েকদিন বজায় থাকলে পাহাড় ও ডুয়ার্সে পর্যটনের মরসুম আরও জমজমাট হবে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather Update: উত্তরে মনোরম আবহাওয়া, ফেব্রুয়ারির শুরুতেই শীতের বিদায়ে পাহাড়মুখো পর্যটকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল