TRENDING:

Yuva Sathi: প্রথম দিনেই আবেদনের উপচে পড়া ভিড় ‘যুবসাথী প্রকল্পে’! কত লক্ষ ছাড়াল আবেদনকারীর সংখ্যা? কেন জেলায় সবচেয়ে আবেদন?

Last Updated:
Yuva Sathi:আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে যুবসাথী প্রকল্পে৷ জানা গিয়েছে, সোমবার সকাল থেকে বারোটা পর্যন্ত ৯১ হাজারের মত আবেদন জমা পড়েছে। সোমবার দুপুর বারোটা পর্যন্ত মোট আবেদন কারীর সংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার৷ আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টালে রবিবার রাত থেকেই নির্ধারিত সময় মেনেই আবেদন করতে পারবেন৷
advertisement
1/7
প্রথম দিনেই আবেদনের উপচে পড়া ভিড় ‘যুবসাথী প্রকল্পে’! কত লক্ষ ছাড়াল আবেদনকারীর সংখ্যা?
আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে যুবসাথী প্রকল্পে৷ প্রথম দিনেই অফলাইনে আবেদনের ভিড় রাজ্যজুড়ে৷ এরপর অনলাইনেও আবেদনের প্রক্রিয়াও চালু করল রাজ্য সরকার৷ রবিবার রাত ১২টা থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া৷
advertisement
2/7
সূত্রের খবর, সোমবার দুপুর বারোটা পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন কারীর সংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার। সোমবার সকাল থেকে বারোটা পর্যন্ত ৯১ হাজারের মত আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে৷
advertisement
3/7
আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টালে রবিবার রাত থেকেই নির্ধারিত সময় মেনেই আবেদন করতে পারবেন৷ সূত্রের খবর, অফলাইনে আবেদনের প্রবল চাপ কমাতেই অনলাইনে আবেদনের প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার৷
advertisement
4/7
সোমবার সকাল ১০ থেকেই যাদবপুর বিধানসভা এলাকাতে বাংলার যুবসাথী ক্যাম্প শুরু হয়েছে। সময়ের আগেই সাধারণ উপভোক্তাদের লাইন সেখানে চোখে পড়ার মতো। যুব থেকে তরুণ , মহিলা থেকে পুরুষ সরকারি প্রকল্পের সাহায্য পেতে হাজির হয়েছেন।
advertisement
5/7
যুবসাথী প্রকল্পে বেকারদের জন্য ঘোষণা করা হয়েছে মাসিক ১৫০০ টাকা। যুবসাথী প্রকল্পে কী কী নথি লাগছে?নথি হিসেবে জমা করতে হচ্ছে, ১) ভোটার কার্ড, ২) আধার কার্ড, ৩) পাসবুক, ৪) মাধ্যমিকের admit কার্ড, ৫) রেজাল্ট, ৬) ছবি। রশিদ দেওয়া হচ্ছে পরিবর্তে। ১০ টি ওয়ার্ড রয়েছে যাদবপুর বিধানসভায়। সেই সব ওয়ার্ডের মানুষই তাঁদের আবেদন নথিভুক্ত করতে পারবেন এই ক্যাম্পে।
advertisement
6/7
শুধু যুবসাথী নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও শুরু হয়েছে আবেদন নেওয়ার কাজ। লক্ষীর ভাণ্ডারের ফর্ম ফিলাপও হচ্ছে এই ক্যাম্পে। সকাল থেকে বুথে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো।
advertisement
7/7
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে কী যোগ্যতা থাকা জরুরি?রাজ্যে বাসস্থান হওয়া জরুরি – আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। লিঙ্গ – শুধুমাত্র মহিলা আবেদনকারীরা এই স্কিমের জন্য যোগ্য। বয়সসীমা – আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Yuva Sathi: প্রথম দিনেই আবেদনের উপচে পড়া ভিড় ‘যুবসাথী প্রকল্পে’! কত লক্ষ ছাড়াল আবেদনকারীর সংখ্যা? কেন জেলায় সবচেয়ে আবেদন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল