TRENDING:

Howrah News: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! পুড়ে ছাই কাঠ মিল-ইলেকট্রনিক্স গোডাউন, আহত ১

Last Updated:
Howrah News: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলে ওঠে একটি কাঠ মিল ও পাশের ইলেকট্রনিক্স গোডাউন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক কোটি টাকার মালপত্র। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
1/6
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! পুড়ে ছাই কাঠ মিল-ইলেকট্রনিক্স গোডাউন, আহত ১
বিধ্বংসী আগুন শ মিল ও ইলেক্ট্রনিক্স গোডাউনে! আগুনে ভস্মীভূত প্রায় কোটি টাকার সম্পত্তি। গভীর রাতে হাওড়ার আমতা গগন মোড় এলাকায় আগুন, আহত এক । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
আমতা গগন মোড় সংলগ্ন রাজ্য সড়কের পার্শ্ববর্তী একটি 'শ' মিলে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি ইলেক্ট্রনিক্স গোডাউনে।
advertisement
3/6
গভীর রাত থেকে সকাল পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন কাজ করছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ এবং দমকল।
advertisement
4/6
'শ' মিলে প্রথম আগুন লাগে বলে জানা যায়, মিলে প্রচুর পরিমাণে কাঠ মজুত ছিল। যে কারণে আগুন লাগার পরবর্তী সময়ের দানব আকৃতি ধারণ করে অগ্নিকাণ্ড। মিলের মধ্যেই ঘুমিয়ে ছিলেন মিল মালিক। আগুনে আহত হন তিনি। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী আমতা হাসপাতালে।
advertisement
5/6
মিলের পাশেই ছিল একটি ইলেক্ট্রনিক্স গোডাউন। আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। চারতলা বিল্ডিং এর নিচে ইলেক্ট্রনিক্স গোডাউনে উপরে বেশ কয়েকজন ছিলেন। আগুন বুঝতে পেরে, কোনও রকমে বিল্ডিং থেকে নেমে প্রাণে বাঁচে।
advertisement
6/6
রাত ১.৩০ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে বলেই জানা যায়। ঘটনা শুনেই ঘটনাস্থলে আমতা থানার পুলিশ এসে পৌঁছয়। রাতেই আসে দমকলের তিনটি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। কী কারণে আগুন তা এখনও স্পস্ট নয়, সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণও জনা যায়নি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! পুড়ে ছাই কাঠ মিল-ইলেকট্রনিক্স গোডাউন, আহত ১
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল