TRENDING:

Hooghly Weather Today: হু হু করে বাড়ল হুগলির পারদ! তাহলে কি শীতের বিদায় ঘন্টা বেজে গেল, যা জানাচ্ছে আবহাওয়া দফতর

Last Updated:
Hooghly Weather Today: সরস্বতী পুজোর আগেই যেন শীতের বিদায় ঘন্টা বেজে গেল হুগলিতে। কেননা গত কয়েকদিন ধরেই হুগলির পারদ ঊর্ধ্বমুখী। আর হুগলির পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এখন একটাই প্রশ্ন আর সেই প্রশ্ন হল, তাহলে কি সরস্বতী পুজোর আগেই শীত উধাও জেলা থেকে?
advertisement
1/5
হু হু করে বাড়ল হুগলির পারদ! তাহলে কি শীতের বিদায় ঘন্টা বেজে গেল, যা জানাল আবহাওয়া দফতর
সরস্বতী পুজোর আগেই যেন শীতের বিদায় ঘন্টা বেজে গেল হুগলিতে। কেননা গত কয়েকদিন ধরেই হুগলির পারদ ঊর্ধ্বমুখী। আর হুগলির পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এখন একটাই প্রশ্ন আর সেই প্রশ্ন হল, তাহলে কি সরস্বতী পুজোর আগেই শীত উধাও জেলা থেকে?
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হুগলির মগড়ার মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
গত কয়েক দিনের তুলনায় পারদ অনেকটাই বেড়েছে হুগলিতে। মঙ্গলবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তাপমাত্রার পারদ আরও বাড়ার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে জেলায়।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় স্থান বিশেষে কুয়াশার দেখা মিললেও শুক্রবার থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম। এছাড়াও শুষ্ক আবহাওয়া থাকবে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার সামান্য পারদ কমতে পারে জেলায়। আর এই পূর্বাভাস সত্যি হলে সরস্বতী পুজোর সময় শীতের আমেজ আরও কিছুটা বাড়বে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hooghly Weather Today: হু হু করে বাড়ল হুগলির পারদ! তাহলে কি শীতের বিদায় ঘন্টা বেজে গেল, যা জানাচ্ছে আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল