TRENDING:

Hooghly Weather Today: পারদ চড়লেও হুগলিতে অটুট শীতের আমেজ! হালকা কুয়াশা-রোদের লুকোচুরিতে মনোরম আবহাওয়া, রইল আজকের আপডেট

Last Updated:
Hooghly Weather Today: হুগলিতে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও কমেনি শীতের অনুভূতি। ভোরের হালকা কুয়াশা আর ফুরফুরে উত্তুরে বাতাসের সঙ্গে দেখা মিলল মিঠে রোদের। জানুন জেলার বর্তমান আবহাওয়া।
advertisement
1/5
পারদ চড়লেও হুগলিতে অটুট শীতের আমেজ! হালকা কুয়াশা-রোদের লুকোচুরিতে মনোরম আবহাওয়া
পারদ বাড়লেও হুগলিতে মঙ্গলবার শীতের অনুভূতি যেন বেড়েছে। মূলত ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি কিছুটা হলেও বেশি রয়েছে এদিন। আর এরই সঙ্গে রয়েছে হালকা কুয়াশা। তবে হালকা কুয়াশার দেখা মিললেও রোদের দেখাও মিলেছে।
advertisement
2/5
টানা তাপমাত্রার পারদ কম থাকার পর ধীরে ধীরে হুগলির পারদ এখন ঊর্ধ্বমুখী। তবে উত্তুরে বাতাস শীতের আমেজ এখনও ধরে রেখেছে। এসবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটা দিন শীতের আমেজ অটুট থাকতে পারে হুগলির মতো জেলায়।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হুগলির মগড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, জেলায় আজকের পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবারও কুয়াশার দেখা মিলতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার থাকতে পারে। যদিও আবহাওয়ার শুষ্ক থাকবে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে জানা গিয়েছে, ধীরে ধীরে হুগলির সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। তবে আগামী দিন কয়েক সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রায় ১-২ ডিগ্রি হেরফের লক্ষ্য করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hooghly Weather Today: পারদ চড়লেও হুগলিতে অটুট শীতের আমেজ! হালকা কুয়াশা-রোদের লুকোচুরিতে মনোরম আবহাওয়া, রইল আজকের আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল