TRENDING:

Hooghly Weather Today: গঙ্গাপাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা হাওয়া, কমেছে রোদের তেজ! ছুটির দিনে হুগলিতে ফিরল শীতের আমেজ

Last Updated:
Hooghly Weather Today: অনেকেই মনে করছিলেন চলতি সপ্তাহ থেকেই শীতের আমেজ কাটিয়ে পড়তে শুরু করবে গরম। কিন্তু আবহাওয়ার পুরোপুরি ভোলবদল। ফিরল শীতের আমেজ। সঙ্গে ঠান্ডা হাওয়া।
advertisement
1/5
গঙ্গাপাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা হাওয়া, কমেছে রোদের তেজ! রবিবার হুগলিতে ফিরল শীতের আমেজ
ছুটির দিন রবিবার বদলে গেল আবহাওয়া। গরমের দিকে যেতে যেতে ফের আবহাওয়ার ভোলবদল। ফিরে এল শীতের আমেজ। সকাল থেকেই তা খুব ভালভাবে অনুভব করেছেন হুগলির সাধারণ মানুষ।
advertisement
2/5
এদিন রবিবার ফের কমেছে তাপমাত্রা। এছাড়াও সকাল থেকে রয়েছে ঠান্ডা হাওয়ার দাপট। বিগত কয়েকদিনের তুলনায় কমেছে রোদের তেজ। এছাড়াও গঙ্গা সংলগ্ন এলাকায় সকালের দিকে ঠান্ডা হাওয়া কাঁপুনি ধরিয়েছে।
advertisement
3/5
হুগলি জেলার গ্রাণীণ এলাকাগুলিতেও একই ছবি। বিগত কয়েকদিনের তুলনায় বিভিন্ন জায়গায় শীতের আমেজ ফিরেছে। এছাড়াও সকালের দিন হালকা কুয়াশা দেখা গিয়েছে কোথাও কোথাও।
advertisement
4/5
হাওয়া অফিস সূত্রে খবর, শীত চলে যাওয়ার আগে আগামী বেশ কয়েকদিন জমাটি ঠান্ডা উপভোগ করতে পারবেন মানুষ। তবে শুধু হুগলি নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ঠান্ডার আমেজ ফিরেছে। সপ্তাহের শেষদিকে বদল হতে পারে আবহাওয়ার।
advertisement
5/5
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রির আসপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির ঘরে। তবে গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hooghly Weather Today: গঙ্গাপাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা হাওয়া, কমেছে রোদের তেজ! ছুটির দিনে হুগলিতে ফিরল শীতের আমেজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল