TRENDING:

Holi Weather Alert: হঠাৎ দুর্যোগের ঘনঘটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত-সক্রিয় অক্ষরেখা, দোলের দিনে মেগা ট্যুইস্ট, ওয়েদার আপডেট

Last Updated:
Holi Weather Alert: দোলের আগে বিরাট আবহাওয়া পরিবর্তন, আকাশ মেঘলা তবে কি বৃষ্টি এবার!
advertisement
1/7
হঠাৎ দুর্যোগ! গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত-সক্রিয় অক্ষরেখা,দোলের দিনে মেগা ট্যুইস্ট
বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত, এছাড়া সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েও, একইসঙ্গে রয়েছে সক্রিয় অক্ষরেখা৷ এই জোড়াফলায় বাংলার আকাশে ফের মেঘের আনাগোনা৷ এর ফলে দোলের দিন ঝকঝকে আকাশের সম্ভাবনা কম৷ এদিকে আকাশ মেঘলা থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম৷
advertisement
2/7
রাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডার আমেজ। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বদলাচ্ছে আবহাওয়া। বাড়ছে গরম। বসন্তের এরকম আবহাওয়ায় একপ্রকার নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। তবে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। দোলের আগেই আবহাওয়ার বিরাট পরিবর্তন।
advertisement
3/7
ঋতুরাজ বসন্তের শ্রেষ্ঠ উৎসব দোল। আর এই দলের আগে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির কোন পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
advertisement
4/7
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা। বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলা গুলির তাপমাত্রা পারদ প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে।
advertisement
5/7
হাওয়া অফিসের রিপোর্টে উত্তরবঙ্গে রবিবারের পর থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির তে আগামী ২৪ ঘণ্টা একই রকম আবহাওয়া থাকবে। সোমবার থেকে তাপমাত্রার পারদ আরও বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন পূর্বাভাস নেই।
advertisement
6/7
দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ আবার কোথাও কুয়াশার প্রাদুর্ভাব থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তাপে বাড়বে তাপমাত্রা। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী ১ সপ্তাহ।
advertisement
7/7
দিঘা হাওয়া অফিসে রিপোর্টে অনুসারে ১ মার্চ রবিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। সোমবার ২ মার্চ দিঘার তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Holi Weather Alert: হঠাৎ দুর্যোগের ঘনঘটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত-সক্রিয় অক্ষরেখা, দোলের দিনে মেগা ট্যুইস্ট, ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল