Holi 2026: এবার কিচেন সেটে দোল খেলা! জলপাইগুড়ির বাজারে হিট 'হাতা-খুন্তি' পিচকারি, দাম সাধ্যের মধ্যেই
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Holi 2026: দোলের বাজারে এবার নতুন ট্রেন্ড 'হাতা-খুন্তি' পিচকারি। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সাধারণ পিচকারির বদলে এবার ভিড় জমছে এই অভিনব কিচেন সেট পিচকারিতে। সস্তায় এবং টেকসই হওয়ায় আট থেকে আশি— সকলের নজর এখন এই পিচকারির দিকেই।
advertisement
1/5

সামনেই রঙের উৎসব। এবার হাতা-খুন্তি পিচকারিতে রঙিন হয়ে উঠবে জলপাইগুড়ি! হোলির বাজারে এমনই অভিনব চমক। অবাক হচ্ছেন? ভাবছেন হোলিতে আবার হাতা খুন্তি!
advertisement
2/5
হ্যাঁ! বাড়ির রান্নাঘরে ব্যবহৃত পরিচিত হাতা-খুন্তিই এবার বদলে গিয়েছে হোলির পিচকারিতে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব—হোলির আনন্দে নতুন মাত্রা যোগ করতে বাজারে এসেছে ‘হাতা-খুন্তি পিচকারি’। আগামী ৩ তারিখ হোলি উৎসব। তার আগেই শহরের বিভিন্ন বাজারে জমে উঠেছে রঙিন কেনাকাটা।
advertisement
3/5
শুধু ছোটদের জন্য নয়, বড়দের মন কাড়তেও দোকানিরা এনেছেন নানা ধরনের অভিনব সামগ্রী। রঙ ও আবিরের পাশাপাশি বড় আকৃতির রঙিন চশমা, বেসবল ব্যাট পিচকারি, গদা পিচকারির সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে এই হাতা-খুন্তি পিচকারি।
advertisement
4/5
দোকানিদের দাবি, প্রতিদিনের পরিচিত জিনিসকে মজার রূপ দেওয়াতেই ক্রেতাদের আগ্রহ বেশি। কেউ মজা করে বন্ধুকে ভেজাবে, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে হালকা হাসি-ঠাট্টায় মাতবে এই ভাবনাতেই জনপ্রিয় হচ্ছে এই অভিনব পিচকারি। দামও সাধ্যের মধ্যেই—প্রতি পিস ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
advertisement
5/5
বাজারে ঘুরতে আসা ক্রেতাদের অনেকেই বলছেন, “প্রতিবছর একই ধরনের পিচকারি দেখা যায়। এবার একটু নতুন কিছু পাওয়া যাচ্ছে, সেটাই ভাল লাগছে।” বিশেষ করে তরুণ-তরুণী ও যুবকদের মধ্যে এই নতুন ধারার পিচকারি নিয়ে বেশ উৎসাহ চোখে পড়ছে। সব মিলিয়ে, এবছর জলপাইগুড়ির হোলি শুধু রঙে নয়, ভাবনাতেও আলাদা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Holi 2026: এবার কিচেন সেটে দোল খেলা! জলপাইগুড়ির বাজারে হিট 'হাতা-খুন্তি' পিচকারি, দাম সাধ্যের মধ্যেই