TRENDING:

IMD Rain Alert: এখনই ৫ জেলায় ধেয়ে আসছে ঝেঁপে ঝড়বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা! তুমুল দুর্যোগ চলবে কতদিন? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
IMD Rain Alert: ফাল্গুন মাসে কালো মেঘের ঘনঘটা। হাতে সময় নেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের পাঁচ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
1/7
এখনই ৫ জেলায় ধেয়ে আসছে ঝেঁপে ঝড়বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা! তুমুল দুর্যোগ চলবে কতদিন? আবহাওয়ার বড় আপডেট
*হাতে সময় নেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
2/7
*বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ভরা ফাল্গুনে এদিন সকালে কালো মেঘের ঘনঘটা ছিল উত্তরের আকাশে।
advertisement
3/7
*দিন কয়েক ধরেই তাপমাত্রার বারবাড়ন্ত লক্ষ্য করা গেলেও বিকেল থেকেই বদলাচ্ছিল আবহাওয়া। বইছিল ঝোড়ো হাওয়া। এবারতে বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি।
advertisement
4/7
*উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টি হবে জেলার সর্বত্র। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবারের পর দুর্যোগ কিছুটা কমতে পারে।
advertisement
5/7
*কিছুক্ষণে বৃষ্টি নামলেও, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় ফের বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে জন্য। একইসঙ্গে সিকিমের পাহাড়ি এলাকায় হালকা তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/7
*কৃষকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর, পর্যটকদের জন্য রয়েছে সতর্কতা। বিকেলের পর কোথাও ঘুরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত জমিতে আলু তুলে নেওয়ার উপযুক্ত হয়েছে, সেখান থেকে দ্রুত ফসল তুলে গুদামে মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।
advertisement
7/7
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১. ৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ১ সর্বনিম্ন ২১. ৫ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Rain Alert: এখনই ৫ জেলায় ধেয়ে আসছে ঝেঁপে ঝড়বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা! তুমুল দুর্যোগ চলবে কতদিন? আবহাওয়ার বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল