TRENDING:

Valentine's Day Special: 'চকোলেট'-ই বলে দেবে মনের গোপন কথা, ভ্যালেন্টাইন্স ডে-তে কাস্টমাইজ চকোলেট সারপ্রাইজ দিন প্রিয় মানুষকে

Last Updated:
Valentine's Day Special: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এবারও তারা নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের কাস্টমাইজড চকোলেট কালেকশন। প্রিয়জনের নাম, বিশেষ বার্তা কিংবা পছন্দের ডিজাইন অনুযায়ী তৈরি করা হচ্ছে এই চকোলেট।
advertisement
1/6
'চকোলেট'-ই বলে দেবে মনের গোপন কথা, ভ্যালেন্টাইন্স ডে-তে কাস্টমাইজ চকোলেট সারপ্রাইজ দিন
কৃষ্ণনগর থেকে উঠে আসা এক সৃজনশীল দম্পতির হাত ধরে নতুন মাত্রা পাচ্ছে কাস্টমাইজড চকোলেট শিল্প। প্রতি বছর বাঙালির বিভিন্ন উৎসব—দুর্গাপুজো, দীপাবলি, বড়দিন কিংবা ভালোবাসা দিবস—উপলক্ষে তারা তৈরি করেন নানা ধরনের বিশেষ ডিজাইনের চকোলেট।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ইতিমধ্যেই তাদের তৈরি এই অভিনব চকলেট রাজ্য ও রাজ্যের বাইরেও বেশ সুনাম কুড়িয়েছে। ‘দিই’স প্রোডাক্ট’ নামের এই উদ্যোগের মাধ্যমে দম্পতি শুধুমাত্র সুস্বাদু চকোলেটই তৈরি করেন না, বরং সেগুলিকে এমন নিখুঁতভাবে প্যাকেজিং করেন যে তা উপহার হিসেবে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement
3/6
সুন্দর ডিজাইনের বাক্স, রঙিন মোড়ক ও সৃজনশীল উপস্থাপনা দেখে অনেকেই চকোলেট না খেয়ে স্মারক হিসেবে রেখে দিতে চান।
advertisement
4/6
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এবারও তারা নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের কাস্টমাইজড চকোলেট কালেকশন। প্রিয়জনের নাম, বিশেষ বার্তা কিংবা পছন্দের ডিজাইন অনুযায়ী তৈরি করা হচ্ছে এই চকোলেট।
advertisement
5/6
গুণগত মানের দিক থেকেও কোনও আপস করা হয় না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উৎকৃষ্ট কাঁচামাল ব্যবহার করে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় প্রতিটি পণ্য।
advertisement
6/6
তাদের প্যাকেজিং এতটাই আকর্ষণীয় যে চকোলেট শেষ হয়ে গেলেও বাক্স বা মোড়ক ফেলতে মন চায় না অনেকেরই। অনেকেই তা ঘরের সাজ হিসেবে রেখে দেন। ভালবাসা দিবসকে আরও স্মরণীয় করে তুলতে কৃষ্ণনগরের এই দম্পতির উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Valentine's Day Special: 'চকোলেট'-ই বলে দেবে মনের গোপন কথা, ভ্যালেন্টাইন্স ডে-তে কাস্টমাইজ চকোলেট সারপ্রাইজ দিন প্রিয় মানুষকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল