TRENDING:

Holi 2026 Special Train: রঙের উৎসব এবারে আরও রঙিন! মালদহ-দিল্লি রুটে ছুটবে হোলি স্পেশ্যাল ট্রেন, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কখন ছাড়বে? জানুন

Last Updated:
Holi 2026 Special Train: ২, ৯ এবং ১৬ মার্চ মোট ৩ ট্রিপে ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন-আনন্দ বিহার টার্মিনাল হোলি স্পেশ্যাল ট্রেন চলবে।
advertisement
1/6
মালদহ-দিল্লি রুটে ছুটবে হোলি স্পেশ্যাল ট্রেন, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কখন ছাড়বে? জানুন
*রঙের উৎসব হবে এবার আরও রঙিন। দোলযাত্রা ও হোলি উপলক্ষে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। উৎসব মুখর রেল যাত্রায় স্পেশ্যাল ট্রেন ঘোষণা করল পূর্বরেল। রেল যাত্রায় অতিরিক্ত ‌চাপ কমাতে মালদহ ও দিল্লিগামী স্পেশ্যাল ট্রেন চালানোর উদ্যোগ।
advertisement
2/6
*উৎসবের মরশুমে রেল যাত্রায় সাধারণত দেখা দেয় ঠাসাঠাসি ভিড়। ছুটির দিনে কেউ বাড়ি ফেরেন তো আবার কেউ বেড়ানোর জন্য পাড়ি দেন বিভিন্ন পর্যটনস্থলে। যাত্রীদের আরামদায়ক রেল পরিষেবার ক্ষেত্রে স্পেশ্যাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
3/6
*আগামী ২ মার্চ, ৯ মার্চ এবং ১৬ মার্চ মোট তিনটি ট্রিপে ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন-আনন্দ বিহার টার্মিনাল হোলি স্পেশ্যাল ট্রেন চালান হবে। ট্রেনটি মালদহ টাউন থেকে সকাল ৯ঃ৩০ মিনিটে ছেড়ে পরদিন দুপুর ১ঃ৪০ মিনিটে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে।
advertisement
4/6
*৩ মার্চ, ১০ মার্চ এবং ১৭ মার্চ মোট তিনটি ট্রিপে ট্রেন নম্বর ০৩৪৩৬ আনন্দ বিহার টার্মিনাল-মালদহ টাউন হোলি স্পেশ্যাল চলাচল করবে। ট্রেনটি আনন্দ বিহার টার্মিনাল থেকে বিকেল ৩ঃ৩৫ মিনিটে ছেড়ে পরদিন রাত ১০ঃ৩০ মিনিটে মালদহ টাউনে পৌঁছবে।
advertisement
5/6
*যাত্রাপথে উভয় দিকেই ট্রেনটি নিউ ফারাক্কা, বরহরওয়া, সাহিবগঞ্জ, পিরপান্তি, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, অভৈপুর, কিউল, শেখপুরা, নওয়াদা, তিলাইয়া, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, দেহরি অন সোন, সাসারাম, ভাবুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ, গোবিন্দপুরী এবং টুন্ডলা ইত্যাদি স্টেশনে থামবে।
advertisement
6/6
*মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ সর্বদা সজাগ করা হয়েছে। এই বিশেষ ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, শয়নযান স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা থাকবে। হোলি উপলক্ষে বাড়তি ভিড়ের সময় যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Holi 2026 Special Train: রঙের উৎসব এবারে আরও রঙিন! মালদহ-দিল্লি রুটে ছুটবে হোলি স্পেশ্যাল ট্রেন, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কখন ছাড়বে? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল