East Medinipur News: নিজে খেয়ে মিড ডে মিলের মান যাচাই! পরিদর্শনে এসে পড়ুয়াদের সঙ্গে বসে খাবার খেলেন বিডিও, ময়নায় নজিরবিহীন ছবি
- Reported by:Saikat Shee
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: মিল ডে মিলের খাবারের মান নিয়ে মাঝেমধ্যেই নানা অভিযোগ ওঠে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এমনই অভিযোগ কমাতে তৎপর হয়েছে প্রশাসন। সেই আবহেই দেখা গেল এক নজিরবিহীন ছবি।
advertisement
1/6

মিড ডে মিলের মান যাচাইয়ে আসরে নামলেন বিডিও। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে পাত পেড়ে খেলেন মিড ডে মিলের খাবার। পূর্ব মেদিনীপুরে দেখা গেল এমনই অভিনব দৃশ্য। সেই ছবি সামনেই আসতেই রীতিমতো ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
2/6
প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির স্কুল ছাত্রছাত্রীদের জন্য স্কুলে স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। এই মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য, একদিকে শিশুদের পুষ্টিগুণ ঠিক রাখা, অন্যদিকে স্কুলছুট আটকানো। পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলের জন্য আগেই দিনভিত্তিক নির্দিষ্ট খাবার তালিকা তৈরি করেছে। সেইমতো স্কুলে মিড ডে মিল দেওয়া হয়।
advertisement
3/6
মাঝেমধ্যেই মিড ডে মিল নিয়ে বিভিন্ন স্কুলে নানা ধরনের অভিযোগ উঠে আসে। কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, কোথাও আবার অস্বাস্থ্যকর জায়গায় ছেলেমেয়েদের মিড ডে মিল পরিবেশন করার অভিযোগ ওঠে। সব মিলিয়ে, মিড ডে মিল নিয়ে প্রায়ই ছাত্রছাত্রী, অভিভাবকদের সরব হতে দেখা যায়।
advertisement
4/6
মিড ডে মিল নিয়ে জেলা জুড়ে অভিযোগ কমাতে তৎপর হয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্কুলে স্কুলে মিড ডে মিল নিয়ে ভিজিট চলছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বিভিন্ন স্কুলে মিড ডে মিল খতিয়ে দেখলেন বিডিও জগন্নাথ বিশ্বাস।
advertisement
5/6
মোট তিনটি প্রাথমিক বিদ্যালয়ের রান্না করা মিড ডে মিল পরীক্ষা করেন বিডিও। এর মধ্যে একটি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে একই আসনে বসে মিড ডে মিল খেয়ে দেখেন। এই বিষয়ে বিডিও জগন্নাথ বিশ্বাস জানান, "এলাকার বুথে ভিজিট ছিল। সেই ভিজিটের পর প্রাথমিক স্কুলগুলিতে মিড ডে মিল পরিদর্শনে যাই। সেখানে একটি স্কুলে বসে মিড ডে মিল খেয়েও দেখি। রান্নার জায়গা থেকে খাবার পরিবেশন, আপাতত সবকিছুই ঠিক আছে। চালের কোয়ালিটি ঠিক আছে কিনা খতিয়ে দেখব।"
advertisement
6/6
ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস এদিন ডাঙ্গিসাই পূর্ব দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পরিদর্শনে এসে নিজে মিড ডে মিল খেয়ে পরীক্ষা করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে বসেই মিড ডে মিল খেয়ে দেখেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: নিজে খেয়ে মিড ডে মিলের মান যাচাই! পরিদর্শনে এসে পড়ুয়াদের সঙ্গে বসে খাবার খেলেন বিডিও, ময়নায় নজিরবিহীন ছবি