East Medinipur News: কলেজ শেষ করেই কর্মসংস্থান চান! পথ দেখাচ্ছে নন্দীগ্রাম, জানুন বিস্তারিত
- Reported by:Saikat Shee
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Medinipur News: ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে নন্দীগ্রামের মাছ চাষ। প্রাণীবিদ্যায় পাঠরত কলেজ পড়ুয়াদের নিয়ে বিশাল কর্মশালার আয়োজন করা হল। লক্ষ্য, কর্মসন্ধানী যুবক যুবতীদের মাছ-কাঁকড়া-চিংড়ি চাষে উৎসাহিত করা।
advertisement
1/6

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মাছ চাষ। তাই মাছ চাষের ক্ষেত্রগুলিতে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে বিশাল কর্মশালা। যার মূল লক্ষ্য পড়াশোনার পর ছাত্র-ছাত্রীদের সঠিক কর্মসংস্থানের দিশা দেখানো। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
নন্দীগ্রামের মাছ চাষ কর্মস্থানের দিশা দেখাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। নন্দীগ্রামের মৎস্যক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমনে ভীড় জমাচ্ছে প্রাণীবিদ্যা ও পরিবেশবিদ্যায় পাঠরত ছাত্র-ছাত্রীদের দল। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্রই মাছের চাষ হয়। তবে নন্দীগ্রাম ব্লকে নানান ধরনের মাছ চাষের পাশাপাশি পুকুরে কাঁকড়া চাষ কর্মসংস্থানের নতুন দিশা দেখিয়েছে বর্তমান প্রজন্ম ও বাড়ির গৃহবধূদের। নদী ও ফিশারীকে কেন্দ্র করে চলে নন্দীগ্রামের মৎস্যজীবীদের পেশা। আর সেই পেশাদারিত্ব বাড়াতে প্রয়াসী নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্যবিভাগ।
advertisement
3/6
মাছ-কাঁকড়া-চিংড়ি চাষে উৎসাহিত করা হচ্ছে কর্মসন্ধানী নতুন যুবক যুবতীদেরও। শুধু প্রথাগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমিত না থেকে পড়়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলেজ পড়ুয়াদের হাতে-কলমে পেশাগত অভিনব অন ফার্ম ফিশারি ট্রেনিং নন্দীগ্রামে।
advertisement
4/6
পাঁশকুড়া বনমালী কলেজের প্রাণীবিদ্যার শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জনকারীরা ভবিষ্যতের কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে এই ধরণের প্রশিক্ষণ নিল। প্রায় চল্লিশ জন ছাত্র-ছাত্রীদের চারটি দলে ভাগ করে একেবারে ফিল্ডে নামিয়ে দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের দল মৎস্যজীবিদের নৌকায় নদী মাছ ধরার পদ্ধতি-সহ অন্যন্য বিষয়ে হাতে কলমে অনুশীলন করে।
advertisement
5/6
মৎস্যজীবিদের সঙ্গে মৎস্য গ্রাম কেন্দেমারী, নাকচিড়া চর, কাঁটা খালি, গাংরা প্রভৃতি গ্রামের মাছের ভেড়িগুলিতে ঘুরে ঘুরে বাক্সে কাকঁড়া চাষ, ভেনামি চাষ, পুকুরে রঙিন মাছের চাষ-সহ অভিনব মৎস্য উদ্যোগ বিষয়ে প্রাক্টিক্যাল অভিজ্ঞতা সঞ্চয় করে। নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য চাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু জানান, "ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পর কর্মসংস্থান জরুরি। বর্তমান সময়ে মাছ চাষ কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলেছে। এই ফিল্ড ভিজিট কাজের মাধ্যমে সরকারি ভাবে বৈজ্ঞানিকভাবে মৎস্যচাষ সম্প্রসারনের কাজটি ত্বরান্বিত হবে।"
advertisement
6/6
মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের দায়িত্বভার দেওয়া এবং তাদের অবগত করানো হয়। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি মাছ চাষের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান খুঁজে পাবে। প্রসঙ্গত, নন্দীগ্রামের মাছ চাষ রাজ্য জুড়ে সাড়া ফেলেছে। বর্তমান প্রজন্মকে সেই নন্দীগ্রামের মাছ চাষ কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: কলেজ শেষ করেই কর্মসংস্থান চান! পথ দেখাচ্ছে নন্দীগ্রাম, জানুন বিস্তারিত