East Bardhaman News: এখনই সাবধান না হলে বিপদ, পরিবেশ বাঁচাতে এবার আসরে খুদে পড়ুয়ারা! এইসব নাটক দেখলে ভয়ে বুক কাঁপবে
- Reported by:Sayani Sarkar
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman News: দূষণে জেরবার শহর থেকে গ্রাম। বাড়ছে পরিবেশের ক্ষতি, মারাত্মক প্রভাব ফলেছে বিশ্ব উষ্ণায়ন। তাই পরিবেশ বাঁচাতে এবার আসরে খুদে পড়ুয়ারা। নাটক প্রতিযোগিতার মাধ্যমে সচেতনার বার্তা দিল খুদেরা।
advertisement
1/8

ক্রমবর্ধমান বিশ্বউষ্ণায়ন এবং পরিবেশ দূষণের করাল গ্রাস থেকে পৃথিবীকে রক্ষা করার ডাক দিল খুদে পড়ুয়ারা। বিজ্ঞানীরা সতর্ক করেছেন,আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে। এই ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ‘প্রকৃতি আমাদের মা’ এই মন্ত্রকে পাথেয় করে এত অভিনব উদ্যোগ নিল বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
প্রকৃতি আমাদের মা, আর এই মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বর্তমান যুগে মানুষের অসংযত কার্যকলাপে পরিবেশ দূষণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। আমরা সকলে যদি সচেতন না হই তাহলে বিপদের মুখে দাড়িয়ে আমাদের ভবিষ্যৎ-এই ধারণাকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তঃ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতা।
advertisement
3/8
এদিন বর্ধমানের রবীন্দ্রভবনে এই আন্তঃ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার বিষয় ছিল পরিবেশ সচেতনতা। ছোট ছোট শিশুদের শিল্প সত্তার সঙ্গে তাদের ভবিষ্যতে পরিবেশ বাঁচানোর দায়িত্ববোধের সংমিশ্রণে এদিনের এই নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
advertisement
4/8
আয়োজক সংস্থার তরফে প্রতনু রক্ষিত জানান, এই নাটক প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই ভীষণ সুন্দরভাবে পরিবেশ বাঁচানোর আর্তি নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে। জল দূষণ, বায়ুদূষণ, মাটি দূষণ, জল সংকট থেকে শুরু করে প্লাস্টিকের ব্যবহার, বৃক্ষ ছেদন, বর্জ্য ব্যবস্থাপনা, সাইকেলের ব্যবহার সবকিছুই সম্পর্কে সচেতনতার বার্তা এই নাটকের মধ্যে প্রকাশ পায়।
advertisement
5/8
এই নাটক প্রতিযোগিতায় বিচারকের আসন অলংকৃত করেন নীলেন্দু সেনগুপ্ত এবং শর্মিষ্ঠা চক্রবর্তী। নাটকের শেষে প্রথম স্থান অধিকার করে পহলানপুর প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে নারী ফ্রি প্রাইমারি বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় ।
advertisement
6/8
এছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় কিশলয় পথ শিশু পাঠশালা এবং হেমচন্দ্র জুনিয়র বেসিক বিদ্যালয়। কিশলয় পথ শিশুদের পাঠশালার কর্ণধার ডঃ গোপাল ঘোষাল বলেন এই অভিনব উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারাও ভীষণ উৎসাহিত এবং আনন্দিত হন।
advertisement
7/8
রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় পলাশ চৌধুরী বলেন,ছোট ছোট শিশুদের বড় মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদের মনের মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করার এই উদ্যোগ সত্যি করেই প্রশংসার দাবি রাখে।
advertisement
8/8
প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমানের তথ্য সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোণার, দীপেন্দ্রনাথ শীল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। নাটকের এই মঞ্চ থেকেই পাঁচজন বিশিষ্ট প্রবীণ নাট্য ব্যক্তিত্বকে সম্বর্ধনা প্রদান করা হয়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: এখনই সাবধান না হলে বিপদ, পরিবেশ বাঁচাতে এবার আসরে খুদে পড়ুয়ারা! এইসব নাটক দেখলে ভয়ে বুক কাঁপবে