Droupadi Murmu Darjeeling Visit: দার্জিলিং সফরে আসছেন রাষ্ট্রপতি, ৬-৭ মার্চ একাধিক রুটে ট্রাফিক নিয়ন্ত্রণ! কোন রাস্তা খোলা থাকবে, কোনটি বন্ধ? জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Droupadi Murmu Darjeeling Visit: দার্জিলিং আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। রাষ্ট্রপতির দার্জিলিং সফর ঘিরে পাহাড়ে এখন বেজায় ব্যস্ততা। ৬ ও ৭ মার্চ জেলাজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
1/5

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: রাষ্ট্রপতির দার্জিলিং সফরকে কেন্দ্র করে ৬ ও ৭ মার্চ জেলাজুড়ে জারি বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ। জেলা শাসকের দফতর থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভিভিআইপি চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নির্দিষ্ট সময়ে একাধিক রুটে যান চলাচল সীমিত ও ডাইভার্ট করা হবে। ইতিমধ্যেই পুলিশ ও ট্রাফিক দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
2/5
*জেলা শাসকের স্বাক্ষরিত নির্দেশে জানানো হয়েছে, ৬ মার্চ এনএইচ-১১০ ও রোহিণী রোডে বিশেষ বিধিনিষেধ থাকবে। সেদিন সকাল ন'টা থেকে আদলপুর ও সুকনা থেকে রোহিণী হয়ে কার্শিয়াংগামী যান নিয়ন্ত্রিত হবে। সকাল ১১'টা থেকে কার্শিয়াং থেকে দার্জিলিংমুখী যান চলাচলেও কড়াকড়ি থাকবে। অন্যদিকে, দার্জিলিং থেকে কার্শিয়াংগামী যান সকাল ১০ঃ৩০ মিনিট থেকে এবং কার্শিয়াং থেকে আদলপুর-সুকনাগামী যান সকাল ১০টা থেকে নিয়ন্ত্রিত হবে।
advertisement
3/5
*৭ মার্চও একইভাবে একাধিক রুটে নিয়ন্ত্রণ জারি থাকবে। দার্জিলিং থেকে কার্শিয়াংমুখী যান সকাল ৮'টা থেকে এবং কার্শিয়াং থেকে রোহিণী হয়ে আদলপুর-সুকনামুখী যান সকাল ন'টা থেকে নিয়ন্ত্রিত হবে। পাশাপাশি, কার্শিয়াং থেকে দার্জিলিংগামী যান সকাল সাড়ে ৭টা থেকে এবং আদলপুর-সুকনা থেকে কার্শিয়াংমুখী যান সকাল ৯টা থেকে নিয়ন্ত্রণের আওতায় আসবে।
advertisement
4/5
*৭ মার্চ লোকভবন থেকে সিঞ্চল ধাম (টাইগার হিল) পর্যন্ত জোরবাংলো হয়ে রাত ১'টা থেকে সকাল ৮ঃ৩০ মিনিট পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ থাকবে। ওয়েস্ট জওহর রোড (জু রোড)-এ ৬ মার্চ সকাল ৮'টা থেকে রাত ৮'টা এবং ৭ মার্চ সকাল ৬'টা থেকে দুপুর ২'টো পর্যন্ত নিয়ন্ত্রণ জারি থাকবে। লেবং কার্ট রোড থেকে লোক ভবন পর্যন্ত ৬ মার্চ সকাল ৮'টা থেকে রাত ৮'টা এবং ৭ মার্চ সকাল ৬'টা থেকে দুপুর ১২'টা পর্যন্ত যান চলাচল সীমিত রাখা হবে।
advertisement
5/5
*প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত সাময়িক বিধিনিষেধ বা ডাইভার্সন জারি করা হতে পারে। সাধারণ মানুষকে বিকল্প রুট ব্যবহার ও নির্ধারিত সময়সূচি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে পাহাড়ে নিরাপত্তা বলয় ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Droupadi Murmu Darjeeling Visit: দার্জিলিং সফরে আসছেন রাষ্ট্রপতি, ৬-৭ মার্চ একাধিক রুটে ট্রাফিক নিয়ন্ত্রণ! কোন রাস্তা খোলা থাকবে, কোনটি বন্ধ? জানুন