Darjeeling Travel Guide: দার্জিলিং ঘুরতে গেলে আইটিনারিতে অবশ্যই রাখুন এই চারটি পার্ক! কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট এক ফ্রেমে, মন ভাল হতে বাধ্য
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Darjeeling Travel Guide: দার্জিলিং ঘুরতে গিয়ে আমরা চির পরিচিত স্পটগুলির বাইরে কিছু নতুন জিনিস খুঁজে পেতে চাই। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে একাধিক পার্ক। যার মধ্যে এই চারটি মিস করলে পরে আফসোস করতে হবে।
advertisement
1/5

দার্জিলিং ঘুরতে গিয়ে আমরা চির পরিচিত স্পটগুলির বাইরে কিছু নতুন জিনিস খুঁজে পেতে চাই। যার মাধ্যমে পাহাড় ভ্রমণের আনন্দ পর্যটকদের কাছে দ্বিগুণ হয়ে ওঠে। কিন্তু দার্জিলিংয়ে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে একাধিক পার্ক। যার মধ্যে এই চারটি মিস করলে পরে আফসোস করতে হবে। (প্রতিকী ছবি)
advertisement
2/5
এই তালিকায় একদম প্রথমেই রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটি ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি চিড়িয়াখানা। এখানে গেলে আপনি দেখা পাবেন রেড পান্ডার। এছাড়াও হিমালয়ান বিপন্ন প্রজাতির প্রাণীগুলিকে এখানে সংরক্ষণ করা হয়। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক ৮ থেকে ৮০ সবাইকে আনন্দ দেবে। (প্রতিকী ছবি)
advertisement
3/5
দার্জিলিং ঘুরতে গেলে নাইটিঙ্গেল পার্ক একদম মিস করবেন না। দার্জিলিংয়ের রাজভবনকে ডান দিকে রেখে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই পার্কটি। পাহাড়ের কোলে ছবির মতো সাজানো গোছানো এই পার্ক আপনার মন ভরিয়ে দেবে। এখান থেকে আপনি দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্য ও কাঞ্চনজঙ্ঘার রূপ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। (প্রতিকী ছবি)
advertisement
4/5
দার্জিলিং ঘুরতে গেলে লামাহাট্টা ইকোপার্ক থেকেও একবার ঢুঁ মেরে আসতে পারেন। এখানে পাইন বন, আলো আধারের খেলা, পাহাড়ি সৌন্দর্য সবমিলিয়ে এক অপূর্ব পরিবেশের সাক্ষী থাকতে পারবেন। এখানে নিশ্চিন্তে কিছুটা সময় কাটানোর জন্য ব্যবস্থা রয়েছে। ফলে দার্জিলিং ঘুরতে গিয়ে লামাহাট্টা ইকোপার্ক তালিকায় রাখতেই পারেন। (প্রতিকী ছবি)
advertisement
5/5
তালিকায় অবশ্যই রাখতে পারেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের প্যানারমিক ভিউ আপনার সারাজীবন মনে থাকবে। তাছাড়াও এই পার্কের মধ্যে দিয়ে গিয়েছে সান্দাকফু এবং ফালুট ট্রেকিং রুট। এখানে গেলে আপনি বহু রকমের পাখির দেখা পাবেন। (প্রতিকী ছবি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Darjeeling Travel Guide: দার্জিলিং ঘুরতে গেলে আইটিনারিতে অবশ্যই রাখুন এই চারটি পার্ক! কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট এক ফ্রেমে, মন ভাল হতে বাধ্য