TRENDING:

Darjeeling Toy Train: দার্জিলিং গিয়ে টয়ট্রেনে সফরের পরিকল্পনা আছে? এক ক্লিকে দেখে নিন সব রাইডের সময়সূচী! নাহলে পুরো একটা দিনই মাটি হবে

Last Updated:
Darjeeling Toy Train: দার্জিলিং ঘুরতে গিয়ে ট্রয়ট্রেন রাইড না করলে ট্রিপ অসম্পূর্ণ থাকে বলে অনেকেই মনে করেন। আপনারও যদি দার্জিলিং ঘুরতে গিয়ে ট্রয়ট্রেন রাইড নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এক্ষুনি জেনে নিন সময়সূচী। নাহলে ঘুরতে গিয়ে পস্তাতে হবে।
advertisement
1/5
দার্জিলিং গিয়ে টয়ট্রেনে সফরের পরিকল্পনা থাকলে সময়সূচী জানুন, নাহলে সব মাটি হবে
দার্জিলিং ঘুরতে গিয়ে ট্রয়ট্রেন রাইড না করলে ট্রিপ অসম্পূর্ণ থাকে বলে অনেকেই মনে করেন। তাছাড়াও যে সমস্ত পর্যটকদের সঙ্গে পরিবারের ছোট সদস্যরা থাকে, তাদের কাছে এই যাত্রা আরও আনন্দদায়ক হয়ে ওঠে। তাই আপনারও যদি দার্জিলিং ঘুরতে গিয়ে ট্রয়ট্রেন রাইড নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এক্ষুনি জেনে নিন সময়সূচী। দার্জিলিং হিমালয়ান রেলের ওয়েবসাইটে রয়েছে বিস্তারিত তথ্য। (প্রতিকী ছবি)
advertisement
2/5
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম আকর্ষণীয় যাত্রা রিভার ভিউ প্যাসেঞ্জার ট্রেন। ৫২৫৮৭ আপ ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা নাগাদ কার্শিয়াং থেকে যাত্রা শুরু করে এবং সকাল ০৯:৪৫ মিনিটে দার্জিলিং পৌঁছয়। পাহাড়ের কোল ঘেঁষে চলা এই ট্রেনটি যাত্রীদের এক চমৎকার প্রাকৃতিক অভিজ্ঞতা প্রদান করে। আবার ফেরার পথে ৫২৫৮৮ ডাউন ট্রেনটি বিকেল ৪টে নাগাদ দার্জিলিং থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কার্শিয়াং ফিরে আসে। (প্রতিকী ছবি)
advertisement
3/5
যারা বন্যপ্রাণী ও গভীর অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য জঙ্গল সাফারি স্পেশাল ট্রেনটি একটি আদর্শ বিকল্প। ৫২৫৫১ ট্রেন নম্বর বিশিষ্ট এই জঙ্গল সাফারি প্রতিদিন সকাল ১০:০০ মিনিটে শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে এবং দুপুর ১২:২০ মিনিটে তিনধারিয়া পৌঁছয়। অভয়ারণ্যের বুক চিরে চলা এই ট্রেনটি সুকনা এবং তিনধারিয়ার জনপ্রিয় জায়গাগুলি অতিক্রম করে। তারপর ট্রেনটি পুনরায় ফিরতি পথে যাত্রা শুরু করে এবং ৩টে ৪৮ মিনিটে নাগাদ শিলিগুড়ি জংশনে পৌঁছয়। (প্রতিকী ছবি)
advertisement
4/5
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জয় রাইড বিশেষ ট্রেনগুললি পর্যটকদের সবথেকে প্রথম পছন্দ। প্রতিদিন নির্দিষ্ট সময়সূচী মেনে এ টয় ট্রেনগুলি দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত যাতায়াত করে। এই পরিষেবায় একটি ডিজেল লোকোমোটিভ ট্রেন সকাল ০৮:০০ টা নাগাদ যাত্রা শুরু করে। এবং তিনটি ভিন্ন স্টিম লোকোমোটিভ ট্রেন যথাক্রমে সকাল ১০:৪০, দুপুর ১৩:২০ এবং বিকেল ১৬:০৫ মিনিটে দার্জিলিং ছেড়ে যায়। প্রতিটি ট্রেন যাত্রাপথে ঐতিহাসিক বাতাসিয়া লুপে ১০ মিনিটের বিরতি দেয় এবং ঘুম রেল মিউজিয়াম পরিদর্শনের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকে, যা পর্যটকদের কাছে দার্জিলিং ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। (প্রতিকী ছবি)
advertisement
5/5
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টিকিট বুকিং করার জন্য আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট বা রেল কানেক্ট অ্যাপ ব্যবহার করতে পারেন। ঘরে বসে সুবিধামতো টিকিট কাটতে চাইলে ভারতীয় রেলওয়ের অফিশিয়াল ই-টিকিটিং ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন বুকিং করা সম্ভব। এছাড়া যারা নির্দিষ্ট করে জয় রাইড উপভোগ করতে চান, তারা সরাসরি দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকেও টিকিট নিতে পারেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা আইআরসিটিসি ওয়েবসাইটে কোন সফরের জন্য কত ভাড়া পড়বে, তা বিস্তারিতভাবে দেওয়া আছে। (প্রতিকী ছবি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Darjeeling Toy Train: দার্জিলিং গিয়ে টয়ট্রেনে সফরের পরিকল্পনা আছে? এক ক্লিকে দেখে নিন সব রাইডের সময়সূচী! নাহলে পুরো একটা দিনই মাটি হবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল