Darjeeling News: পাহাড়ে শক্তি প্রদর্শন, বিজেপির মনোনয়ন জমা দিতে গিয়ে জনস্রোতে ভরে গেল কার্শিয়াং
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Suman Biswas
Last Updated:
Darjeeling News: দার্জিলিংয়ের এই জনসমাগম শক্তি প্রদর্শনের এক বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
advertisement
1/5

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের নতুন সমীকরণ, আর তারই ইঙ্গিত মিলল কার্শিয়াং-এ মনোনয়নপত্র জমাকে ঘিরে। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী সোনাম লামার মনোনয়ন জমাকে কেন্দ্র করে পাহাড়ের বুকে চোখে পড়লো বিপুল জনসমাগম। এই জনসমাগম শক্তি প্রদর্শনের এক বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন অনেকে।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকে কার্শিয়াং শহরে জমতে শুরু করে বিজেপি সমর্থকদের ঢল। বেলা বাড়তেই বাস টার্মিনাস থেকে শুরু হয় বিশাল শোভাযাত্রা। যা হিলকার্ট রোড ধরে শহরের গুরুত্বপূর্ণ অংশ ঘুরে মোটর স্ট্যান্ডে পৌঁছায়, তখন তা এক বিশাল জনসভায় রূপ নেয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এই মঞ্চ থেকেই গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা বিমল গুরুং এবং সাংসদ রাজু বিস্তা স্পষ্ট বার্তা দেন পাহাড়ে পরিবর্তনের হাওয়া বইছে। তাদের বক্তব্যে উঠে আসে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং আগামী দিনে বড় রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
সভা শেষে আবার শুরু হয় শোভাযাত্রা। পাংখাবাড়ী রোড ধরে প্রশাসনিক দফতরের দিকে এগিয়ে যায় বিশাল মিছিল। সেই জনস্রোতের মাঝেই নির্ধারিত প্রক্রিয়া মেনে মনোনয়ন জমা দেন সোনাম লামা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
মনোনয়ন জমা দিয়ে প্রার্থীর কণ্ঠে শোনা যায় আত্মবিশ্বাসের স্বর। তিনি বলেন মানুষের এই উপস্থিতি কেবল সমর্থন নয়, পরিবর্তনের ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে পাহাড়ের রাজনীতিতে এই ছবি কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Darjeeling News: পাহাড়ে শক্তি প্রদর্শন, বিজেপির মনোনয়ন জমা দিতে গিয়ে জনস্রোতে ভরে গেল কার্শিয়াং