TRENDING:

DA Case: এবার থেকে কি বছরে দু'বার করে ডিএ পাবেন সরকারি কর্মীরা? স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট! কী জানাল জানেন?

Last Updated:
DA Case: ডিএ মৌলিক অধিকার নয় বলেও জানিয়েছে আদালত। শীর্ষ আদালত স্পষ্টতই বলেছে, ''আমরা বলেছি, আর্টিকল ৩০৯ মেনে রাজ‍্যেরই এক্তিয়ার আছে।''
advertisement
1/6
এবার থেকে কি বছরে দু'বার করে ডিএ পাবেন সরকারি কর্মীরা? স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। সুপ্রিম কোর্ট এবার ডিএ নিয়ে দিয়ে দিল বড় নির্দেশ। নির্দেশে সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের এখনই ২৫ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। আগামী ৬ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিয়ে দিতে হবে বলেও স্পষ্ট জানিয়েছে আদালত।
advertisement
2/6
যদিও, ডিএ মৌলিক অধিকার নয় বলেও জানিয়েছে আদালত। শীর্ষ আদালত স্পষ্টতই বলেছে, ''আমরা বলেছি, আর্টিকল ৩০৯ মেনে রাজ‍্যেরই এক্তিয়ার আছে।'' ডিএ বছরে দুবার পাওয়া উচিত কিনা, সেই প্রশ্নে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ''আমরা মনে করি ডিএ দুবার করে দেওয়া যায় না।''
advertisement
3/6
বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বকেয়া ডিএ ২৫% ইমিডিয়েট দিতে হবে রাজ্যকে। বকেয়া ডিএ সুনির্দিষ্ট কত হবে, তা নির্ধারণ করবে কমিটি ৬ মার্চ মধ্যে। ২৫% বাদে বাকি বকেয়া ডিএ নির্ধারনের পর তার প্রথম কিস্তি রাজ্যকে দিতে হবে ৩১ মার্চ।
advertisement
4/6
বকেয়া ডিএ কীভাবে নির্ধারণের পর মেটানো হবে, যেমন - রাজ্যের আর্থিক দয়বদ্ধতা ও অন্যান্য বিষয় বিবেচনার পর কত কিস্তি, কীভাবে মেটাবে কিস্তি, এই বিষয়গুলি কমপ্লায়েন্স রিপোর্ট দেবে কমিটি ১৫ মে সুপ্রিম কোর্টে। ডিএ মামলা বিচারাধীন থাকার সময়কালে কোনও সরকারি কর্মচারী অবসর নিলে তারাও বকেয়া ডিএ পাবেন।
advertisement
5/6
সুপ্রিম কোর্টের নির্ধারিত কমিটির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্র থাকছেন। কমিটিতে থাকছেন হাইকোর্টের বিচারপতি গৌতম বিধুরি, বিচারপতি ত্রিলোচন সিং চৌহান। এছাড়াও কমিটিতে থাকবেন কন্ট্রোলার অ‍্যান্ড অডিটর জেনারেল বা তাঁর অধীনস্থ কোনও অফিসার।
advertisement
6/6
এছাড়াও কয়েকজন থাকতে পারবেন। বাকি সদস‍্যরা কারা হবেন, সেটা বিচারপতি মালহোত্র ঠিক করতে পারবেন। ১/৪/২০০৮ থেকে ৩১/১১/২০১৯-র বকেয়া দিতে হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
DA Case: এবার থেকে কি বছরে দু'বার করে ডিএ পাবেন সরকারি কর্মীরা? স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট! কী জানাল জানেন?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল