TRENDING:

Jitin Prasada Jalpaiguri Visit: চা শিল্পের হালহকিকত জানতে জলপাইগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী! ক্ষুদ্র চা চাষিদের দিলেন বড় আশ্বাস

Last Updated:
Jitin Prasada Jalpaiguri Visit: চা শিল্পের হাল ফেরাতে এবার সরাসরি ময়দানে কেন্দ্র। জলপাইগুড়ি সফরে এসে ক্ষুদ্র চা চাষিদের অভাব-অভিযোগ শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। ন্যায্য মূল্য থেকে আধুনিক পরিকাঠামো—চাষিদের একাধিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উত্তরবঙ্গের চা অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করলেন তিনি।
advertisement
1/5
চা শিল্পের হালহকিকত জানতে জলপাইগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী! ক্ষুদ্র চা চাষিদের জন্য বড় খবর
উত্তরবঙ্গের চা শিল্পের খবর নিতে জলপাইগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ! উত্তরবঙ্গের চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং উৎপাদন সংক্রান্ত সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার জলপাইগুড়ি সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
2/5
এদিন তিনি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার বাগান পরিদর্শন করেন এবং চা উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বাগান পরিদর্শনের সময় হাতে চা পাতা নিয়ে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এই অঞ্চলের বিখ্যাত CTC Tea কীভাবে তৈরি হয়, সেই প্রক্রিয়াও ঘুরে দেখেন তিনি।
advertisement
3/5
পাশাপাশি চায়ের গুণগত মান সম্পর্কেও খোঁজ নেন। এ সময় বাগানের শ্রমিক এবং ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।
advertisement
4/5
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, চা উৎপাদন ও বিপণন সংক্রান্ত একাধিক সমস্যার কথা সামনে এসেছে। সেই সমস্যাগুলির সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন বাণিজ্য নীতির সুযোগ কাজে লাগিয়ে উত্তরবঙ্গের চা আরও বেশি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে চায়ের গুণগত মান আরও উন্নত করার দিকেও জোর দেওয়ার কথা বলেন তিনি।
advertisement
5/5
মন্ত্রী আরও জানান, ভারতীয় চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে Tea Board of India বিভিন্ন ধরনের সহায়তা ও সুযোগ সুবিধা দিচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিরা যাতে কাঁচা পাতার ন্যায্য দাম পান, সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। বড় চা বাগানের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শনের পাশাপাশি ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথাও শোনেন কেন্দ্রীয় মন্ত্রী।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jitin Prasada Jalpaiguri Visit: চা শিল্পের হালহকিকত জানতে জলপাইগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী! ক্ষুদ্র চা চাষিদের দিলেন বড় আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল