Career Advice: উচ্চ মাধ্যমিকের পর ভাল কেরিয়ার চান! আর্কিটেকচার পেশার চাহিদা দিন দিন বাড়ছে, কোর্স শেষে খুলবে উপার্জনের সিংহদুয়ার
- Reported by:Sayani Sarkar
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Career Advice: উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভাল ক্যারিয়ার চান! আর্কিটেকচার নিয়ে বিভিন্ন ডিপ্লোমা কোর্সে মোটা বেতনের চাকরি সম্ভব। ভাবছেন কীভাবে? জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্রী তথা গবেষক তনুশ্রী রায়।
advertisement
1/7

কোন এলাকায় কী ধরনের বাড়ি তৈরি করা উচিত, আমাদের দেওয়ালের বিভিন্ন রং কীভাবে মনের উপর প্রভাব ফেলে, বিভিন্ন স্থাপত্য ও নকশা সম্পর্কে পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষা দিতে এক অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
কাঞ্চননগর ডি.এন দাস বিদ্যালয়ে আয়োজন করা হল নকশা ও স্থাপত্য বিষয়ক বিশেষ আলোচনা চক্র। এই আলোচনা চক্রের মাধ্যমে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আর্কিটেকচার বা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনার সুযোগে সম্পর্কেও বোঝানো হয়। কীভাবে প্ল্যানিং বা আর্কিটেকচার নিয়ে বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে পড়ুয়ারা ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারবে, সেই সব বিষয়ক তাদের বোঝানো হয় এদিন।
advertisement
3/7
আমাদের ঘরবাড়ি, বিদ্যালয়, শ্রেণিকক্ষ, হাসপাতাল, অফিস ইত্যাদি স্থাপত্য কীভাবে পরিকল্পনা করা হয়। আলাদা আলাদা প্রয়োজনে গঠিত হয় আলাদা আলাদা ভবন তাই প্রত্যেকটির নকশাও হয় আলাদা। স্লাইড শো-এর মাধ্যমে পুরো বিষয়টি পড়ুয়াদের সামনে তুলে ধরেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্রী তথা গবেষক তনুশ্রী রায়।
advertisement
4/7
তনুশ্রী রায় বলেন, 'আমাদের চারিদিকে নানান ডিজাইনের ঘর বাড়ি দেখি। তাতে সৌন্দর্য যেমন থাকে তেমনই সেটা কতটা কার্যকর এটাও আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটি নকশার পিছনে থাকে বিভিন্ন চিন্তা ভাবনা। আবার বর্তমানে অনেকেই নিজেদের বাড়ির ডিজাইন কাস্টমাইজ করান।'
advertisement
5/7
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় বাড়ির গঠন বিভিন্ন রকমের করা হয় বাড়িকে মজবুত করতে। ভূমিকম্প প্রবণ এলাকার বাড়ি এক ধরনের হয়, পাহাড়ি এলাকার বাড়ি আর এক ধরনের। এছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আলাদাভাবে গঠন করা হয় বাড়ির বিভিন্ন অংশ। এমনকি বাড়ি বা অফিসের দেওয়ালে কী রং দেওয়া হবে এটিও চিন্তা ভাবনা করতে হয়। কারণ দেওয়ালের রং মনের উপর নানান প্রভাব ফেলে।
advertisement
6/7
পেশার গুরুত্ব বুঝিয়ে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জিনিস রিসাইকেল করে আর্কিটেকচার ডেভেলপ করা হয়। কোনও খোলা জায়গা কীভাবে ব্যবহার করা হবে সেটাও একজন আর্কিটেক্টের কাজ। আর বর্তমানে বেশিরভাগ মানুষই নিজের বাড়ি কাস্টমাইজ করে বানান। তাই এই পেশার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
advertisement
7/7
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, 'জেনারেল স্ট্রিমে পড়ুয়াদের সংখ্যা ক্রমশই কমে আসছে। কিন্তু বিদ্যালয়ে এই ধরনের বিভিন্ন ভবিষ্যৎ গড়ার সুযোগ তাদের সামনে খুলে গেলে তারাও পড়ুয়ারা আসতে আগ্রহী হবে। পাশাপাশি অসংখ্য ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি হচ্ছে যা কাজে লাগাতে পারলে উপার্জনের দরজা খুলে যাবে। আশা করি আমাদের ছাত্র-ছাত্রীরা ডিজাইন আর আর্কিটেক্ট নিয়ে ক্যারিয়ার করার কথা ভাববে।'
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Career Advice: উচ্চ মাধ্যমিকের পর ভাল কেরিয়ার চান! আর্কিটেকচার পেশার চাহিদা দিন দিন বাড়ছে, কোর্স শেষে খুলবে উপার্জনের সিংহদুয়ার