TRENDING:

Tarapith Temple: তারাপীঠে পুজো দিতে যাচ্ছেন? সঙ্গে নগদ টাকা না রাখলে পড়তে পারেন চরম বিপদে! কাজ করছে না UPI

Last Updated:
Tarapith Temple: তারাপীঠে পুজো দিতে গিয়ে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় পড়ছেন ভক্তরা। অনলাইন পেমেন্ট ব্যাহত হওয়ায় বাড়ছে দুর্ভোগ, যোগাযোগেও তৈরি হচ্ছে সমস্যা।
advertisement
1/5
তারাপীঠে পুজো দিতে যাচ্ছেন? সঙ্গে নগদ টাকা না রাখলে পড়তে পারেন চরম বিপদে!
সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। তারাপীঠ মা তারার মন্দিরে দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন মা তারার আশীর্বাদ নেওয়ার জন্য। ভক্তদের বিশ্বাস এই তারাপীঠ মন্দিরে যে কোনও মনস্কামনা নিয়ে এলে মা স্বয়ং সেই মনস্কামনা পূর্ণ করে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তবে বর্তমানে তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা এক বিরাট সমস্যার মধ্যে পড়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে হাতে একটি মুঠোফোন থাকলে সব সমস্যার সমাধান। এক ফোনে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার কাছের মানুষটির সঙ্গে অথবা আপনার বাড়ির লোকজনের সঙ্গে। অন্যদিকে মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্টও করতে পারবেন।
advertisement
3/5
তবে তারাপীঠে আগত পর্যটকদের এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোবাইল নেটওয়ার্ক। হাতে দামি কোম্পানির ফোন থেকেও সেই ফোন কার্যত অকেজো হয়ে উঠছে। সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে। মোবাইলে টাকা স্ক্যান করার পর সেই টাকা প্রসেসিং এ আটকে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। অনেক ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন পর্যটকেরা।
advertisement
4/5
আবার অনেক ক্ষেত্রে তারাপীঠ এসে বাড়ির সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আগত পর্যটকদের। মোবাইল নেটওয়ার্কের কারণে একাধিকবার বাড়িতে ফোন করলেও ফোন যাচ্ছে না। বিশেষ করে সপ্তাহের শুক্র, শনি এবং রবি এই তিনদিন মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে নাজেহাল অবস্থা পর্যটক থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দাদের।
advertisement
5/5
বারাসাত থেকে আগত একপর্যটক পিঙ্কি মন্ডল তিনি জানান" বুধবার এসেছিলাম তারাপীঠে পুজো দিতে, আজকে বাড়ি ফিরে যাচ্ছি। হাতে যতটুকু ক্যাশ টাকা ছিল প্রায় সবটাই খাওয়া দাওয়া এবং ঘুরতে গিয়েই শেষ হয়ে গিয়েছে। হোটেলে ভাড়া অনলাইনে পেমেন্ট করতে গিয়ে দেখছি পেমেন্ট হচ্ছে না। বহুবার চেষ্টা করেও আমি আমার ফোন থেকে পেমেন্ট করতে পারিনি। অবশেষে বাড়িতে ফোন করে বাবাকে হোটেলের স্ক্যানারটি পাঠায়, বাবা ওখান থেকে টাকা অনলাইনে পেমেন্ট করে দেয়।"(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Tarapith Temple: তারাপীঠে পুজো দিতে যাচ্ছেন? সঙ্গে নগদ টাকা না রাখলে পড়তে পারেন চরম বিপদে! কাজ করছে না UPI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল